Wednesday, June 24, 2026

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রণয়, ছিটকে গেলেন চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি

Date:

Share post:

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের এইচএস প্রণয়। ডেনমার্কের কোপেনহাগেনে আয়োজিত হওয়া বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফল করলেন ভারতীয় এই শাটলার। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে প্রণয় হারালেন বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনকে। ম‍্যাচের ফলাফল ১৩-২১, ২১-১৫, ২১-১৬ ।

 

প্রথম সেট হারলেও তারপরে দুরন্ত কামব‍্যাক করেন প্রণয়। পরের দুটি সেটে জেতেন তিনি। শেষ অবধি ১৩-২১, ২১-১৫, ২১-১৬ ফলে জেতেন ভারতের এই শাটলার। সেমিফাইনালে টুর্নামেন্টের তৃতীয় বাছাই কুনভালুট ভিদ্রিতসানের বিরুদ্ধে খেলবেন প্রণয়। প্রণয় সাফল্য পেলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতীয় জুটি চিরাগ শেঠি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডিকে। কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের কিম অ্যাস্ট্রুপ ও অ্যান্ডার্স রাসমুসেনের কাছে হারে বিশ্বের দুই নম্বর এই শাটলার জুটি। ম‍্যাচের ফলাফল ১৮-২১, ১৮-২১।

আরও পড়ুন:PCB’র ডাকে সাড়া BCCI-এর, এশিয়া কাপ দেখতে পাকিস্তান যাচ্ছেন বিনি-শুক্লা : সূত্র

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...