Tuesday, June 23, 2026

Jadavpur University: র‌্যা.গিংয়েই মৃ.ত্যু! উপাচার্যকে রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের ত.দন্ত কমিটির

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু রহস্য নিয়ে উপাচার্যকে রিপোর্ট দিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি (Internal Investigation Committee of the University)। সূত্রের খবর সেই রিপোর্ট র‌্যাগিংয়েই মৃত্যুর তথ্য সিলমোহর পেয়েছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যর্থতার প্রমাণ মিলেছে বলেও দাবি করা হয়েছে। যদিও পড়ুয়ার মৃত্যুর ঠিক কী ভাবে হয়েছে তদন্ত কমিটির রিপোর্টে সেই নিয়ে ধোঁয়াশা কাটলো না। সূত্রের খবর, তদন্তে নেমে এখনও পর্যন্ত ১০০-রও বেশি জনের সাক্ষ্য গ্রহণ করেছে কমিটি। আগামী সপ্তাহে জমা পড়তে চলেছে পূর্ণাঙ্গ রিপোর্ট।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ঘটনায় এখনও পর্যন্ত মোট তেরো জনকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র মৃত্যুর জেরে জোরালো হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর দাবি। শুক্রবার ISRO-র প্রযুক্তি কাজে লাগিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা শোনা গেছে রাজ্যপালের মুখে। পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই তাঁর বাড়ির লোকজন র‌্যাগিয়ের অভিযোগই তুলেছিলেন। সেই মর্মে পুলিশের কাছে অভিযোগও করেন। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টও সেই অভিযোগকেই মান্যতা দিয়েছে। লালবাজার সূত্রে খবর, হস্টেলের ৭০ নম্বর ঘরে ওই ছাত্রকে বিবস্ত্র করানো হয়েছিল। তারপর তাঁকে বারান্দায় হাঁটানো হয়।

অন্যদিকে যাদবপুর কাণ্ডে কিংপিন সৌরভ চৌধুরীকে (Saurav Chowdhury) আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

 

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...