Wednesday, June 24, 2026

চাঁদের মাটিতে গুটি গুটি পায়ে কতদূর এগোল রোভার ‘প্রজ্ঞান’, আপডেট দিল ISRO!

Date:

Share post:

চাঁদের মাটিতে নিজের কাজে ব্যস্ত রোভার ‘প্রজ্ঞান’ (PRAGYAN)। গোটা বিশ্বকে অবাক করে চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে ভারতের চন্দ্রযান-৩ (Chandrayaan 3)। তৈরি হয়েছে ইতিহাস।এখনও পর্যন্ত নির্বিঘ্নে ইসরোর (ISRO) পরিকল্পনামাফিকই এগোচ্ছে ভারতের তৃতীয় মনুষ্যবিহীন চন্দ্র অভিযান। কী কাজ করছে রোভার তা প্রকাশ্যে আনল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

গত বুধবার সন্ধ্যা ৬টা ৪মিনিটে চাঁদের মাটিতে প্রথম বার পা রাখে ‘বিক্রম’। তার পর চাঁদের মাটিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শক্তি সঞ্চয়ের কাজ শুরু। কয়েক ঘণ্টা পরে গড়গড়িয়ে নেমে আসে রোভার ‘প্রজ্ঞান’। সেই ভিডিও প্রকাশ্যে এনেছে ইসরো। এরপর শুক্রবার সন্ধ্যায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে‘প্রজ্ঞান’ রোভারের অগ্রগতির গতিপ্রকৃতিও জানিয়েছে। রোভারটি সফল ভাবে ৮ মিটার পথ অতিক্রম করে ফেলেছে। তবে এ হাঁটা সাধারণ হাঁটা নয়, হাঁটার পাশাপাশি চাঁদের মাটির বৈশিষ্ট্য, পৃথিবীর উপগ্রহের ভূপ্রকৃতিও খুঁটিয়ে দেখা হচ্ছে।প্রজ্ঞানের পে-লোড ‘এলআইবিএস’ (LIBS) এবং ‘এপিএক্সএস’ (APXS) চালু করে দেওয়া হয়েছে। এই ‘আলফা পার্টিকল এক্স-রে স্পেকট্রোমিটার’ (Alpha particle X-ray spectrometer) চাঁদের মাটির রাসায়নিক গঠন এবং মাটির নীচে লুকিয়ে থাকা খনিজ ভান্ডারের গঠনের বিজ্ঞানসম্মত অনুমান বিজ্ঞানীদের হাতে তুলে দেবে। এর পাশাপাশি ‘লেসার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ’ (Laser-induced breakdown spectroscope) চাঁদের মাটি এবং শিলার মৌলিক গঠন অর্থাৎ ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটেনিয়াম ইত্যাদি রাসায়নিক ঠিক কী রূপে মিশে রয়েছে, তা বিশ্লেষণ করবে। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে রোভার তথ্য সংগ্রহ করবে, ‘বিক্রম’ সেই তথ্য পাঠাবে পৃথিবীতে। সৌরশক্তিতে কাজ করবে ‘বিক্রম’ এবং ‘প্রজ্ঞান’। আপাতত বিক্রম অবতরণস্থলেই দাঁড়িয়ে থাকবে। ইসরো থেকে যাবতীয় বার্তা সরাসরি পৌঁছবে বিক্রমে। তার পর ‘বিক্রম’ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই বার্তা বেছে প্রয়োজন অনুসারে পাঠাতে থাকবে চন্দ্রপৃষ্ঠে ঘুরে বেড়ানো রোভার প্রজ্ঞানে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও গ্রিস সফর সেরে বেঙ্গালুরু পৌঁছেই সোজা ইসরো গেলেন প্রধানমন্ত্রী। তাঁর গলায় ‘জয় জওয়ান, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’ স্লোগান। চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য শনিবার ইসরো-র বিজ্ঞানীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...