Friday, April 3, 2026

পাক গুপ্তচরদের গোপন তথ্য পা.চারের অভিযোগ! কলকাতা থেকে গ্রে.ফতার বিহারের যুবক

Date:

Share post:

পাক গুপ্তচরদের (Pakistani Spy) দেশের একাধিক গোপন তথ্য পাচারের (Information Leak) অভিযোগ। আর সেই অভিযোগেই এবার শহর কলকাতা (Kolkata) থেকে গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে, ধৃতের নাম ভক্ত বংশী ঝা। বিহারের (Bihar) দাড়ভাঙ্গার বাসিন্দা সে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ভক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ (STF)। আর ধৃতকে পাকড়াও করতেই তার মোবাইল থেকে দেশ সম্পর্কিত একাধিক ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে বলে খবর। ধৃতকে জেরা করে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে এসটিএফ।

তদন্তকারীরা জানিয়েছেন, ভক্ত একাধিক সময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য, নথি, ছবি পাক গুপ্তচরদের কাছে পাঠিয়েছিল। আর সেই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রে খবর, শেষ তিন মাস ভক্ত কলকাতাতেই ছিল। তার আগে দিল্লিতে একটি কুরিয়ার সংস্থায় কর্মরত ছিল বিহারের বাসিন্দা। কলকাতায় বিভিন্ন সময়ে ছোট কাজ করত ভক্ত। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হানি ট্র্যাপের মাধ্যমে দেশের উচ্চ পদস্থ কর্তা কিংবা সেনাবাহিনীর জওয়ানদের ফাঁসানোর কাজে যুক্ত ছিল সে। দেশের তথ্য হাতিয়ে পাক গুপ্তচরকে পাঠাত সে।

আর বিষয়টি নজরে আসতেই সেনা বাহিনীর ইন্টেলিজ্যান্স দফতরের তরফ থেকে কলকাতা এসটিএফকে খবর দেওয়া হয়। ভক্তের ব্যাপারে সমস্ত তথ্য জোগাড়ের কাজ শুরু হয়। গত কয়েকমাস ধরেই কলকাতা শ একাধিক জায়গায় ভক্তের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। অবশেষে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

 

 

 

 

 

 

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...