Tuesday, March 31, 2026

সোনারপুরে সমবায় সমিতিতে দুর্নী.তির অভিযোগ! রাস্তা অবরোধ করে বিক্ষো.ভ গ্রাহকদের

Date:

Share post:

সমবায় দুর্নীতির অভিযোগকে (Co Operative Bank Corruption) কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল সোনারপুর (Sonarpur)। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমবায় ব্যাঙ্কে ১০ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। গ্রাহকদের অভিযোগ, এই সমবায় ব্যাঙ্ক আমানতকারীদের জমানো টাকা ফেরাচ্ছে না। গত ৬ মাস ধরে ব্যাঙ্কের ৬ হাজার ৩১৯ জন গ্রাহক তাঁদের জমানো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। শনিবার ঘটনা প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, আইনত প্রমাণ হলে এই ঘটনায় বাংলায় কাউকে রেয়াত করা হবে না। অন্যায় হলে তার বিচার অবশ্যই হবে।

অন্যদিকে, আমানতকারীদের দাবি, বিডিও অফিস (BDO Office) থেকে আরম্ভ করে মহকুমাশাসকের দফতর, সর্বত্রই বিষয়টি তাঁরা জানিয়েছেন। পাশাপাশি সমবায়ের স্পেশাল অফিসার সৌগত চক্রবর্তীকেও বদলির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি আমানতকারীদের। শনিবার এই অভিযোগেই সমবায় অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও পরে বারুইপুর কামালগাজি বাইপাস রোড অবরোধ করেন গ্রাহকরা।

অবিলম্বে এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডি (Enforcement Directorate) তদন্তের দাবি জানিয়েছেন গ্রাহকরা। এদিন পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর ও সোনারপুর থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তবে আগামী ১৫ দিনের মধ্যে কোনও উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। তবে এদিনের ঘটনা প্রসঙ্গে সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, আমাদের কাছে খবর আসার পরই আমরা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের সম্পত্তি বিক্রি করে হলেও টাকা ফেরাতে বলেছি। লাঙ্গলবেড়িয়া সমবায় সমিতিতে যা সম্পত্তি আছে, সেই সমস্ত সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা অবিলম্বে ফেরানোর নির্দেশ দেন মন্ত্রী।

 

 

 

 

Related articles

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...