Friday, April 3, 2026

ফের একসঙ্গে শাহরুখ -অমিতাভ ! কিং খানের বাড়ির বাইরে পুলিশি প্রহরা

Date:

Share post:

সামনেই বড় ছবি মুক্তি। সেপ্টেম্বরের ৭ তারিখে বড়পর্দায় শাহরুখকে (Shahrukh Khan)দেখা যাবে ‘জওয়ান’ (Jawan)বেশে। ‘পাঠান’ সিনেমার অনবদ্য সাফল্যের পর ফের আশায় বুক বেঁধেছেন ফ্যানেরা। ইতিমধ্যেই শুরু হয়েছে অগ্রিম বুকিং। কিন্তু সেই খবরের মাঝেই বিগ ব্রেকিং। ১৭ বছর পর ফের একসঙ্গে কাজ করতে দেখা যাবে বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) ও শাহেনশাহ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। বিটাউনে বাড়ছে গুঞ্জন।

‘মহব্বতে’ দিয়ে সুপারস্টার মেগাস্টার যুগলবন্দি শুরু হয়েছিল। তারপর একে একে ‘কভি খুশি কভি গম’, ‘কভি অলবিদা না কহেনা’ ও ‘ভুতনাথ’ ছবিতে দেখা যায় তাঁদের। কিন্তু সেসব তো ইতিহাস। মাঝে কেটে গেছে ১৭ বছর। যদিও সম্প্রতি দুজনেই ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে কাজ করেছিলেন কিন্তু একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। তবে দুই মহাতারকার ফ্যানদের আক্ষেপ এবার ঘুচতে চলেছে। জানা যাচ্ছে এক ফ্রেমে ফিরতে চলেছেন অমিতাভ- শাহরুখ। যদিও এখনও এই প্রজেক্ট সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি। অনেকেই বলছেন সিনেমা নয় আসলে বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাঁদের। তবে জল্পনায় সিলমোহর পড়েনি।

অন্যদিকে আবার কিং খানের বাড়ির সামনে বসল পুলিশি প্রহরা। মন্নত এর সামনে বিক্ষোভের জেরে এই সিদ্ধান্ত। জানা যাচ্ছে, বাদশা এবার কাঠগড়ায়। আসলে অনলাইন গেমিং অ্যাপের (online gaming app) বিজ্ঞাপন করার জন্য তাঁর বাড়ির সামনে প্রতিবাদ বিক্ষোভ করেন কিছু মানুষ। তাঁদের দাবি, এই ধরনের অ্যাপ যুব সমাজকে ভুল পথে চালনা করে। শাহরুখের মতো সুপারস্টার যদি এই ধরনের অ্যাপের প্রচার করেন সেটা সমাজকে ভুল বার্তা দেয়। এরপরই শাহরুখের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল থেকেই তাঁর বাড়ির সামনে বসল পুলিশি প্রহরা।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...