Tuesday, June 23, 2026

দু’দিন বৃষ্টির পর রবির আকাশে ঝলমলে রোদ! উত্তরে জারি হলুদ সতর্কতা

Date:

Share post:

টানা দু’দিন বৃষ্টির পর সকাল থেকেই রবিমামার মুখে হাসি। বেলা যতই গড়াচ্ছে ততই বাড়ছে রোদের তেজ। দু’দিনের লাগাতার বৃষ্টির পর আজ তিলোত্তমায় অস্বস্তিকর গরম। তবে অবিরাম বৃষ্টি থেকে আজও মুক্তি মেলেনি উত্তরবঙ্গে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে বৃষ্টির পরিমাণও কমবে।

আরও পড়ুনঃ ভারতের স্বাধীনতা ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি, বন্ধ হচ্ছে ইন্ডিয়া ক্লাব
হাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া,দিঘার উপর দিয়ে বঙ্গোপসগার পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও।জারি হয়েছে হলুদ সতর্কতা।
ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টিপাতের জেরে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে পারে বলে সতর্ক করেছে আহহাওয়া দফতর। ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই পাহাড়ি এলাকাগুলিতে ধস নেমে বন্ধ হয়ে পড়েছে রাস্তাঘাট।
অন্যদিকে, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হলেও আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমান কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা ও শহরতলির জেলাগুলিতে। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। এছাড়াও দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বৃষ্টি গত কয়েকদিনের তুলনায় কম হবে। বাড়বে তাপমাত্রা।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...