Friday, April 24, 2026

চন্দ্রযানের সাফল্যে যাদবপুরের প্রাক্তনী, র‍্যা.গিং নিয়ে কী মত শুভদীপের পরিবারের

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

চন্দ্রযান ৩ এর (Chandrayaan3)সাফল্যে জুড়েছে মানকুন্ডু গ্রিন পার্কের শুভদীপের (Subhadip Dey, Green Park Mankundu) নাম। শ্রীরামপুরের মাহেশ রামকৃষ্ণ আশ্রম স্কুল থেকে পড়াশোনা শেষ করে যাদবপুরে ভর্তি হন তিনি। বাবা প্রবীর ও মা রীনা দে রেলকর্মী। একমাত্র ছেলে জয়েন্টে ৯৫ র‍্যাঙ্ক করার পর বাড়ির সকলের সম্মতিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন (Electronics and Telecommunications) নিয়ে এম টেক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) থেকে। আইআইটি খড়গপুর (Kharagpur IIT) থেকে মাস্টার্স করেন। এরপর আইসিআরভি পরীক্ষায় সফল হয়ে বিজ্ঞানী হিসাবে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টারে যোগ দেন ২০১৮ সালে, আর সেখান থেকে সোজা ইসরোয় (ISRO)। স্বাভাবিক ভাবেই আজ ভারতের চন্দ্র জয়ের সাফল্যে বারবার আলোচনায় উঠে আসছে বাংলার ছেলেটার নামও। চন্দ্রযান ৩ মিশনে (Mission Chandrayaan 3) অন্যান্য গর্বিত বাঙালীর সঙ্গে শুভদীপও রয়েছেন। ডপলার ওয়েদার র‍্যাডার (Doppler Weather Radar) নিয়ে কাজ করেছেন তিনি। শুভদীপ অনেকটা সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অংশ ছিলেন। সেই প্রতিষ্ঠান নিয়ে যখন এত কথা হচ্ছে, কীভাবে বিষয়টা দেখছেন তাঁর পরিবার?

ইসরোর বিজ্ঞানীর মা রীনা দে বলেন, ” যাদবপুরের ঘটনায় ভীষণ কষ্ট পেয়েছি। যাদবপুর সম্বন্ধে আমার ধারণা খারাপ নয়। আমি নিজে গেছি ছেলের সঙ্গে দেখা করতে গেছি। কখনও এরকম দেখিনি। ওদের মধ্যে বেশ ইউনিটি ছিল। রাত জেগে পড়াশোনা করত সবাই এমনকি সিনিয়র দাদারা গাইড করত। জুনিয়রদের সমস্যা হলে সিনিয়ররা সাহায্য করত। আমার ছেলে হোস্টেলে থাকত না পিজিতে থাকত। কিন্তু কখনও এইরকম অভিযোগ পাইনি। ” পাশাপাশি তিনি বলেন অবিলম্বে র‍্যাগিং বন্ধ করা উচিত। মেধাবী হলে তবেই যাদবপুরে সুযোগ মেলে। তাই প্রতিভা যাতে নষ্ট না হয় সেই দিকে সকলের নজর দেওয়া উচিত। চন্দ্রযান ৩ এর সাফল্য নিয়ে চিন্তায় ছিলেন কি? গর্বিত বাবা বলছেন, “আমাদের বিশ্বাস ছিল এবার কোনও সমস্যা হবে না। ছেলে সফট ল্যান্ডিং এর কথা বলেছিল। আমাদের টেনশন ছিল কিন্তু সব ভালই হয়েছে।” প্রবীর দে বলেন শুভদীপ কখনও র‍্যাগিং নিয়ে কোনও অভিযোগ করেননি। কিন্তু এই ঘটনা হওয়া উচিত নয়।

 

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...