Saturday, June 20, 2026

খোদ বিজেপি সাংসদের বাড়িতে ম.র্মান্তিক পরিণতি ১০ বছরের কিশোরের! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

অসমের (Assam) বিজেপি সাংসদের (BJP MP) বাড়ি থেকে এবার উদ্ধার হল ১০ বছরের এক কিশোরের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতার পরিচারিকার ছেলে ওই কিশোর। শনিবার ওই কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তবে ১০ বছরের কিশোরের মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার তদন্ত নেমে পুলিশের প্রাথমিক অনুমান, ১০ বছরের ওই কিশোর আত্মহত্যা করেছে। অসমের শিলচরের সাংসদ রাজদীপ রায়ের (Rajdeep Roy) বাড়ি থেকে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরের মা ওই বিজেপি নেতার বাড়িতে বিগত আড়াই বছর ধরে কর্মরত। অসমের ঢোলাই এলাকার বাসিন্দা তাঁরা। তবে আচমকা এমন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি বিজেপি নেতার দিকেও অভিযোগের আঙুল তুলছেন স্থানীয়রা।

বিজেপি সাংসদ জানান, পরিচারিকার দুই সন্তান রয়েছে। ১০ বছরের ওই কিশোর পঞ্চম শ্রেণিতে পড়ত। তাঁর দিদি অষ্টম শ্রেণিতে পড়ে। তিনি নিজেই ওই কিশোরকে স্কুলে ভর্তি করেছিলেন। ওই কিশোরের ব্যবহারও খুব ভাল ছিল। বিজেপি নেতার বাড়ির ফার্স্ট ফ্লোরেই পরিচারিকা তাঁর পরিবারকে নিয়ে থাকত। রাজদীপ রায় জানান, শনিবার বিজেপি সাংসদ কাজের সূত্রে পার্টি অফিসে ছিলেন। কিছুক্ষণ পরই তাঁর বাড়ি থেকে হঠাৎ ফোন আসে। বাড়িতে জরুরি পরিস্থিতির কারণে দ্রুত তাঁকে বাড়ি আসতে বলা হয়। এরপরই তিনি বাড়ি গিয়ে দেখেন পরিচারিকার ছেলের দেহ সিলিং ফ্যান থেকে ঝুলছে। তবে ওই কিশোরকে তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে, পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভিডিও গেম খেলার জন্য মোবাইল চেয়েছিল ওই কিশোর। আর তা না দেওয়া মায়ের সঙ্গে রাগারাগি হয়। সম্ভবত সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেয় কিশোর।

 

 

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...