Tuesday, June 23, 2026

আমার পদবি মোদি-চোকসি নয়: বিদেশযাত্রা নিয়ে বিরোধীদের অপপ্রচারের মোক্ষম জবাব অভিষেকের

Date:

Share post:

চোখের চিকিৎসার জন্যে আমেরিকায় গিয়েছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি (BJP)-সহ বিরোধীরা প্রচার করে অভিষেক আর দেশে ফিরবেন না। সোমবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে এই ইস্যুতে বিরোধীদের তুলোধনা করলেন অভিষেক। তাঁর নিশানায় নীরব মোদি (Nirav Modi), মেহুল চোকসি (Mehul Choksi), বিজয় মালিয়ার মতো বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। যাঁরা দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে গা ঢাকা দিয়েছেন।

তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “আমি চিকিৎসার জন্য বাইরে গিয়েছি। সংবাদমাধ্যমে এমন হাওয়া তোলা হল যে আমি না কি আর ফিরব না। আমার পদবি মোদি নয়, আমার চোকসি নয়, আমার পদবি মালিয়া নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। আমি পালানোর লোক নই। আমরা মাথা নীচু করি না। নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা মাথা উঁচু করে লড়তে জানি। মাথা নীচু করে বশ্যতা স্বীকার করে দিল্লির কাছে আত্মসমর্পণ করতে জানি না।“

অভিষেক বলেন, আমাদের নেত্রীর পা থেকে মাথা পর্যন্ত সিপিএম ভেঙে দিয়েও তাঁকে আটকাতে পারেনি। আমরা তাঁর নেতৃত্বে এগিয়ে চলেছি। আমাদের ধমক-চমকে আটকানো যাবে না। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, তিনি ফেরার পর থেকে ফের তৎপর হয়ে উঠেছে ইডি-সিবিআই। সংস্থায় রেড করার নামে ফাইল ডাউনলোড করেছেন ED-র তদন্তকারীরা। ধরা না পড়লে, সেই ফাইলই পরে অফিস থেকে পাওয়া গিয়েছে বলে দেখানোর চেষ্টা হত বলে অভিযোগ করেন অভিষেক।

 

 

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...