Monday, June 8, 2026

বোর.খার পর আ.বায়া! স্কুলে মু.সলিম ছাত্রীদের নয়া ‘পোশাক ফতোয়া’ ফ্রান্স সরকারের

Date:

Share post:

বোরখা (Burkha) পরা আগেই নিষিদ্ধ হয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে সরকারি স্কুলে আবায়া (Abaya) পরা নিষিদ্ধ করার পথে ফ্রান্স সরকার (France Govt)। রবিবারই সেদেশের শিক্ষামন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এবার থেকে আর সরকারি স্কুলে আবায়া পরতে পারবে না মুসলিম ছাত্রীরা (Muslim Student)। খুব শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আবায়া হল এমন এক ধরনের ঢিলেঢালা পোশাক যা মুসলিম মেয়েরা পরে। ফ্রান্সে বর্তমানে ৫০ লাখের বেশি মুসলিম বসবাস করেন। কিন্তু এই সংখ্যা ক্রমেই বাড়ছে। আর সেকারণেই মুসলিম সম্প্রদায়ের উপর একাধিক নিষেধাজ্ঞা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। যার জেরে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন মুসলিমরা। রবিবারই এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্রান্সের শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন, সরকারি স্কুলে আর আবায়া পরা যাবে না। কোনও ছাত্রী যাতে স্কুলে এলে তাঁদের ধরম না বোঝা যায় তার জন্যই এমন সিদ্ধান্ত।

চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হচ্ছে ফ্রান্সের নতুন স্কুল মরশুম। আর তা শুরু হওয়ার আগেই এমন সিদ্ধান্ত ফরাসি প্রশাসনের। ২০০৪ সালে ফ্রান্সের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ হয়েছিল। পরে ২০১০ সালে জনসমক্ষে মুখঢাকা পোশাক পরাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

 

 

 

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...