Saturday, April 4, 2026

মেজর লিগ সকারে অভিষেকের পরই বিপত্তি মেসির, পড়তে পারেন শাস্তির মুখে

Date:

Share post:

শাস্তির মুখে পড়তে পারেন লিওনেল মেসি। সদ‍্য পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্তাইন সুপারস্টার। ইতিমধ্যেই ইন্টার মায়ামির হয়ে ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন লিও। গোল করার পাশাপাশি গোল করাচ্ছেন আর্জেন্তাইন তারকা। মার্কিন যুক্তরাষ্ট্রে স্বপ্নের ফর্মে খেলছেন মেসি। ইন্টার মায়ামিকে লিগস কাপ জেতানোর পর এবার মেজর লিগ সকারে অভিষেক করে নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে দুরন্ত জয় এনে দেন লিও। আর এরপরই আসে বিপত্তি। এই জয়ের পরেই শাস্তির ঘনঘটা সৃষ্টি হয়েছে মেসির উপর।

রেড বুলসের বিরুদ্ধে ম্যাচের পর, মেসি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। আর এই বিষয়টি লিগের নিয়ম অনুযায়ী আইনবিরুদ্ধ। আর এখানেই মনে করা হচ্ছে শাস্তি পেতে পারেন লিও। এই নিয়ে এক সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ইন্টার মায়ামির মুখপাত্র মলি ড্রেসকা সেই ম্যাচের পর জানান যে মেসি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের জন্য থাকবেন না। মেজর লিগ সকারের নিয়ম অনুযায়ী, ম্যাচের পর সকল খেলোয়াড়দের সাক্ষাৎকারের জন্য থাকতে হবে। তবে এই নিয়মলঙ্খনের জন্য কি মেসি শাস্তি পাবেন, সেটি এখনও জানা যায়নি। সরকারিভাবে আসেনি এই ঘটনা নিয়ে এখনও অবধি কোনও বিবৃতিও।

আরও পড়ুন:আগামিকাল ডুরান্ডের সেমিফাইনালে নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ নর্থইস্ট

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...