Saturday, April 4, 2026

অভিষেককে গ্রেফতারের ষড়যন্ত্র! মমতার কাছে এলো গোপন মেসেজ

Date:

Share post:

আগামী বছর লোকসভা নির্বাচন(Parliament)। তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee) গ্রেফতার করতে তৎপর কেন্দ্রীয় এজেন্সি। সোমবার তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জানালেন, “কালকে আমার কাছে একটা মেসেজ এসেছে, ভোটের আগে অভিষেককে গ্রেফতারের করা হবে।” যদিও কে তাঁকে মেসেজ করেছে তাঁর নাম স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী। এছাড়াও লিপস অ্যান্ড বাউন্ডসে তদন্ত নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার মেয়ো রোডের জনসভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনেক সরকার দেখেছি, কিন্তু এরকম প্রতিহিংসা পরায়ণ সরকার দেখিনি।” তিনি জানান, অভিষেক কলকাতা ফেরার পরই সক্রিয় হয়েছে ইডি। এছাড়াও তিনি বলেন, লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চলাকালীন সংস্থার কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে দিয়েছে ইডি। তবে তোমরা যদি কম্পিউটার ওস্তাদ হও আমরাও কম বড় ওস্তাদ নই, আমরাও তথ্য বের করে নিয়েছি। কখন ওই ফাইল ডাউনলোড করা হয়েছিল তা আমরাও জানতে পেরেছি। ইতিমধ্যেই তা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে।”

একই বক্তব্য শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তিনি বলেন, “আমি যেদিন ফিরলাম। তার পরের দিন ইডিকে পাঠিয়েছে রেড করতে। তল্লাশি করেছে তার সঙ্গে সঙ্গে ষোলাটা ফাইল কম্পিউটারে ডাউনলোড করে দিয়ে চলে এসেছে। আমি বলছি এই ফাইলটাই যদি কয়েকদিন পর ইডি–সিবিআই পেত তাহলে এই সংবাদ মাধ্যম বলত অভিষেকের অফিস থেকে কলেজের লিস্ট পাওয়া গিয়েছে। আমার বিরুদ্ধে যদি কোনও প্রমাণ থাকে ইডি–সিবিআই নয়, ফাঁসির মঞ্চ করো। প্রাণ দেবো।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...