Tuesday, April 7, 2026

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও অ.শান্তি পাকালেন কৌস্তভ! কংগ্রেসের গোষ্ঠীদ্ব.ন্দ্ব তুঙ্গে

Date:

Share post:

কংগ্রেসের (Congress) ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেও গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। মহাজাতি সদনে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চূড়ান্ত বিবাদ। মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradeep Bhattacharya)। অশান্তি পাকানোর মূলে কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)।

ঘটনা ঠিক কী? ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি কৌস্তভ বাগচীকে। এই মর্মেই প্রদেশ কংগ্রেসের তরফে অলিখিত নির্দেশ দেওয়া হয়েছে বলে ছাত্র পরিষদনেতৃত্বকে, এমনই খবর। কেন তিনি আমন্ত্রিত নয়, কৌস্তভ এ নিয়ে জানতে চায় ছাত্র পরিষদের রাজ্য সভাপতির কাছে। সূত্রের খবর, তাঁকে দলের নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে। তবে এই পরিস্থিতিতে কৌস্তভ জোর করেই আজ, মহাজাতি সদনের অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করে। তেমন আন্দাজ করে আগে থেকেই তৈরি ছিল কংগ্রেসের কৌস্তভ বিরোধী লবি। কৌস্তভ লোকজন নিয়ে ঢুকে সভার মধ্যেই স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। এরপর তাকে বের করে দিতেই তুমুল গণ্ডগোল শুরু হয়।

উল্লেখ্য, গতবছর এই সভা থেকেই নানা বিতর্কিত কথা বলে কংগ্রেস হাইকমান্ডকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে, সভা ভণ্ডুলের চেষ্টার অভিযোগ উঠেছিল দলের তরুণ নেতার বিরুদ্ধে। এবারও তিনি তেমন কিছু ঘটাতে পারেন, এই আশঙ্কা রয়েছে দলের। সেবার তৃণমূল সম্পর্কে হাইকমান্ডের নরম মনোভাব নিয়ে রাজ্যের এআইসিসি পর্যবেক্ষকদের সামনেই কড়া প্রশ্ন তুলেছিলেন কৌস্তভ। সিনিয়র নেতৃত্বকে রীতিমতো অস্বস্তির মধ্যে ফেলে দেয়। তুমুল বিতর্ক হয়েছিল।তাই এবার আগে থেকেই কৌস্তভের কংগ্রেসের ছাত্র সমাবেশে ঢোকার উপর নিষেধাজ্ঞা ছিল।

 

 

 

 

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...