Friday, April 10, 2026

সরাসরি মুখ্যমন্ত্রী’-তে ব্যাপক সাড়া! দু মাসেই ফোন ৫ লক্ষ

Date:

Share post:

ব্যাপক সাড়া ফেলেছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’। শুরু হওয়ার পরে মাত্র দুমাসের মধ্যেই ৫ লক্ষ মানুষ যোগাযোগ করেছেন এ পরিষেবা পেতে। তথ্য বলছে, প্রতিদিন ৮ হাজারেরও বেশি ফোন এসেছে মুখ্যমন্ত্রীর দরবারে। লক্ষণীয়, মহানগরীর বিভিন্ন প্রান্তে হোডিংও পড়েছে এই বিপুল উদ্দীপনার বিষয়টি জানিয়ে।

প্রসঙ্গত, নবান্ন থেকে এই কর্মসূচির কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন গত ৮ জুন। শুধু রাজ্য বা দেশের নানা প্রান্ত থেকে নয় বিশ্বের যেকোনও প্রান্ত থেকে হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্যা ও অভিযোগ জানানোর সুযোগ থাকছে এই পরিষেবায়। গত ১২ জুন এই পরিষেবা চালু হওয়ার পর ব্যাপক সাড়া পাওয়া যায়। হাসপাতালে ভর্তির সমস্যা, বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বিষয়ে সাহায্যপ্রার্থীরা খুব সহজেই যোগাযোগ করতে পারেন এই হেল্পলাইনে। সমাধানের চেষ্টাও হয়। খুব স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে সরাসরি মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- নন্দীগ্রাম থানার চরিত্র বদলের প্রস্তাব গৃহীত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...