Thursday, April 2, 2026

চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে কী বললেন শ্রেয়াস?

Date:

Share post:

চোট সারিয়ে এশিয়া কাপে ভারতীয় দলে ফিরেছেন শ্রেয়াস আইয়র। দীর্ঘদিন চোটের কারণে বাইরে ছিলেন তিনি, হয়েছে অস্ত্রোপচারও। তারপর দীর্ঘ রিহ‍্যাব এবং অনুশীলন করে দরজা খুলেছে ভারতীয় দলে। সামনেই একদিনের বিশ্বকাপ, তার আগে চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন। এশিয়া কাপের আগেই তাঁকে ফিট ঘোষণা করে দেওয়ায় এবং দলে ফিরে আসায় স্বাভাবিক ভাবেই এশিয়া কাপের জন্য ভারতের মিডল অর্ডারের চিন্তা কিছুটা হলেও কমেছে। এতে যেমন টিম ইন্ডিয়ার স্বস্তি, তেমনই দলে ফিরে স্বস্তি পেয়েছেন শ্রেয়াস নিজে। রবিবার বিসিসিআইয়ের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে চোট এবং জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খোলেন শ্রেয়াস।

রবিবার বিসিসিআই যে ভিডিও পোস্ট করে সেখানে শ্রেয়াস বলেন,” স্লিপ ডিস্ক হয়েছিল। কোমর থেকে পায়ের আঙুল পর্যন্ত যন্ত্রণা করছিল। কাউকে বোঝাতে পারছিলাম না আমার কী প্রচণ্ড ব্যথা করছিল। দু’দিন হাসপাতালে ভর্তি ছিলাম, তারপর বাড়ি ফিরি। ১০ দিন কিছু করতে পারিনি। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় যে, অস্ত্রোপচার করব। লন্ডনে অস্ত্রোপচারের পর তিন সপ্তাহ ছিলাম। ওখানকার চিকিৎসক বলেছিলেন যে, অস্ত্রোপচার করানোর সিদ্ধান্তটাই ঠিক ছিল। না হলে হয়তো বেশি দিন খেলতে পারতাম না।”

এরপরই দলে ফেরা নিয়ে শ্রেয়াস বলেন,” আমি পুরো ফিট। খেলতে নামার জন্য মুখিয়ে আছি। ফিরে এসে দারুণ লাগছে। অনুশীলনে সব কিছু ঠিকঠাক করতে পেরেছি। দু’দিন অনুশীলন করেছি সকলের সঙ্গে। খুব ভাল লাগছে। প্রতিটা মুহূর্ত উপভোগ করছি।”

আরও পড়ুন:বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা, নীরজকে অভিনন্দন প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...