Saturday, April 4, 2026

টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের দায়িত্বে কারা? এশিয়া কাপের আগে জানালেন দ্রাবিড় 

Date:

Share post:

সামনেই এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে বেশ কয়কদিন ধরেই চর্চায়। দলের চারনম্বর এবং পাঁচনম্বরে জায়গা কে সামলাবেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বেশ কয়েকদিন ধরে। এদিন আবারও সেই প্রশ্ন উঠে এল। এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগে সাংবাদিক সম্মেলন করেন টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড়। আর সেখানেই উঠে এল ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে প্রশ্ন।

এদিন সাংবাদিক বৈঠকে দ্রাবিড়কে দলের চার ও পাঁচ নম্বর ব্যাটার নিয়ে প্রশ্ন করা হলে সেই নিয়ে তিনি বলেন, “আমি ১৮-১৯ মাস আগেই বলে দিয়েছিলাম কাদের আমরা ওই দুটো জায়গার জন্য ভাবছি। আমাদের মাথায় তিন জন আছে। শ্রেয়স আইয়ার, কে এল রাহুল এবং ঋষভ পন্থ। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দু’মাসের মধ্যে ওরা তিন জনই চোট পেয়ে গেল। সেই কারণে আমরা বাধ্য হয়েছি অন্য ক্রিকেটারদের সেখানে খেলাতে। তবে আমাদের মাথায় তিন জনই ছিল। ওরাই আছে।”

তবে চোট সারিয়ে এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স ও রাহুল। যদিও দ্রাবিড় জানিয়ে দিয়েছেন, প্রথম দুই ম‍্যাচে পাওয়া যাবে না রাহুলকে। রাহুলকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না। পন্থ এখনও চোট সারিয়ে ফিরতে পারেননি। হাতে রয়েছেন শ্রেয়স। এই নিয়ে দ্রাবিড় বলেন, “তিন জনের মধ্যে দু’জন সুস্থ হয়ে ফিরেছে। এটা আমাদের কাছে ভাল খবর। শ্রেয়স খুব ভাল ব্যাট করছে। কিন্তু সেটা নেটে। আন্তর্জাতিক ক্রিকেট অনেক দিন খেলেনি শ্রেয়স। এশিয়া কাপে সেই সুযোগ পাবে। রাহুলও ভাল খেলছে। ব্যাট করছে। কিপিং করছে। কিন্তু ওকে নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাইছি না। ওকে আমরা বিশ্বকাপের জন‍্য মাথায় রেখেছি।”

আরও পড়ুন:এশিয়া কাপ শুরুর আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, প্রথম দুই ম‍্যাচে নেই এই তারকা ক্রিকেটার

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...