Saturday, June 20, 2026

নে.শার আসরে ব.চসার জের! ১০ বছর পর জেল থেকে বেরিয়েই ভ.য়ঙ্কর কাণ্ড যুবকের

Date:

Share post:

দীর্ঘ ১০ বছর পরই জেল থেকে বেরিয়ে বন্ধুকে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে বারাকপুরে (Barrackpore)। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় লোহার রড দিয়ে পিটিয়ে বন্ধুকে খুন করে অভিযুক্ত। যুবকের নাম শেখ জুম্মন। ইতিমধ্যে, অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে বারাকপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের পাইপ রোড এলাকায় শেখ জুম্মন বন্ধু সন্দীপ দাসের সঙ্গে মদের আসরে বসেছিল। রাতভর তাঁরা দুজনেই সেখানে ছিলেন। এরপর বুধবার ভোররাতে কোনও কারণে জুম্মানের সঙ্গে সঞ্জীবের বচসা বাঁধে। অভিযোগ, এরপরই লোহার রড দিয়ে মাথায় আঘাত করে জুম্মান। সঞ্জীবকে গুরুতর আহত অবস্থায় বারাকপুর বি এন বসু হাসপাতালে (B N Bose Hospital) নিয়ে যাওয়া হলে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত সন্দীপ বারাকপুরের খটিক পাড়া এলাকার বাসিন্দা। পেশায় টোটো চালক। এদিকে, সন্দীপের ভাইপোর অভিযোগ, দিনকয়েক আগেই জেল থেকে বাড়ি ফিরেছিল জুম্মন। সারাক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকত। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জুম্মন যুক্ত ছিল।

ইতিমধ্যে অভিযুক্ত জুম্মানকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। দশ বছর জেল খাটার পর বাইরে এসে কেন বন্ধুকে খুন করল জুম্মান তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই খুনের পিছনে নেপথ্যে কোনও শত্রুতা বা ষড়যন্ত্র ছিল কী না তা জানার চেষ্টা চলছে। মৃত সঞ্জীব দাসের পরিবারের অভিযোগ, সঞ্জীবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন জুম্মান। রাতে তাঁদের কাছে ফোন আসে যে জুম্মন সন্দীপকে নেশাগ্রস্ত অবস্থায় লোহার রড দিয়ে ব্যাপক মারধর করেছে। ঘটনাস্থলেই মারা যান সন্দীপ। এরপর খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে সেখানে পাওয়া যায়নি অভিযুক্তকে। পরে পুলিশ জুম্মনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

 

 

 

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...