Sunday, June 21, 2026

“মহারাজ আবার কবে মুখ্যমন্ত্রী হয়ে যান…”, বরুণের নিশানায় যোগী

Date:

Share post:

খাতায় কলমে বিজেপি সাংসদ হলেও, নিজের দলের বিরোধিতায় বারবার সরব হতে দেখা গিয়েছে বরুণ গান্ধীকে। এবার উত্তরপ্রদেশের(Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে(Yogi Adityanath) নিশানায় নিলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী(Varun Gandhi)। ‘কাহিপে নিগায়ে, কাহিপে নিশানা’! এই অঙ্কে যোগীকে নিশানা করে বরুণ বললেন, “বলা যায় না মহারাজ আবার কবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবেন।” বরুণের এহেন মন্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উত্তরপ্রদেশের পিলভিট কেন্দ্রের সাংসদ বরুণ সোমবার নিজের লোকসভা কেন্দ্রে সাধু-সন্তদের নিয়ে একটি সমাবেশ করেন। সেখানে তাঁর সঙ্গে কথা বলার সময় এক আশ্রমের মোহন্তের মোবাইল ফোন বেজে ওঠে। বরুণের অনুগামীরা ওই মোহন্তকে ফোন বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু বরুণ সঙ্গে সঙ্গে বলে বসেন, “ওকে জোর করবেন না। বলা যায় না মহারাজ আবার কবে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তখন আমাদের কী হবে? মহারাজ জি আপনি কলটা রিসিভ করুন।” সরাসরি যোগীর নাম না নিলেও ‘মহারাজের মুখ্যমন্ত্রী হয়ে যাওয়া’ যে আসলে যোগীর দিকেই বরুণের খোঁচা তা দিনের আলোর মতো পরিস্কার। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগীও গোরক্ষপুর মঠের প্রধান মহারা ছিলেন। এখনও সেই পদে রয়েছেন তিনি।

তবে এটাই শেষ নয়, “নিজের ভাষণে এরপর বিজেপির প্রতি কড়া আক্রমণও শানাতে দেখা গিয়েছে বরুণকে। আপনি যাকে খুশি ভোট দিন। কিন্তু ভোট দেওয়ার আগে হাওয়ায় না ভেসে নিজের মাথাটা ব্যবহার করুন। শুধু ভারত মাতা কি জয় বা জয় শ্রী রাম শুনে ভোট দেবেন না। কারণ তার পরে আপনি কেবল একটি নম্বর-এ পরিণত হয়ে যাবেন। আমি চাই না আপনি একজন নম্বর হয়ে উঠুন।” উল্লেখ্য, গত বছর খানেক ধরে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক রূপে দেখা গিয়েছে গান্ধী পরিবারের সন্তান বরুণ গান্ধীকে। বিজয় মালিয়া থেকে ঋষি আগরওয়াল, একপর এক দেশ ছেড়ে পালানো শিল্পপতিদের সম্পর্কে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ঋণের বোঝায় দেশে আত্মহত্যার সংখ্যা বাড়ছে বলেও দাবি করেছিলেন। লখিমপুরের (Lakhimpur) আন্দোলনকারী কৃষকদের মর্মান্তিক মৃত্যু নিয়েও বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল সঞ্জয় গান্ধীর পুত্রকে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...