Wednesday, June 24, 2026

এসএমএসে নিয়োগ মামলায় দুই মামলাকারীকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

Date:

Share post:

শিক্ষক নিয়োগ থেকে পোস্টিং, সব ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। নিয়োগ সংক্রান্ত তেমন একটি মামলায় অভিযোগ উঠেছিল এসএমএস-এর মাধ্যমে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগপত্রের কোনও হার্ড কপি না দিয়ে কীভাবে শুধুমাত্র এসএমএস পাঠিয়েই যোগদানের কথা বলা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল আদালতে। আজ, বুধবার সেই মামলায় এসএসসি-র বক্তব্য শোনে আদালত। এরপরই দুই মামলাকারীকে নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এক এক সপ্তাহের মধ্যে উভয়কেই সুপারিশ দিয়ে চাকরি দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএমএস-এর মাধ্যমে কেন নিয়োগ করা হল, তার তদন্ত প্রয়োজন বলেও পর্যবেক্ষণ আদালতের।

সালমা সুলতানা এবং রিক্তা চট্টোপাধ্যায় নামে দুই চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এসএসসি-র নবম-দশমে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাঁরা। সালমার দাবি ছিল, এসএলএসটি-র নিয়োগে তাঁর র‍্যাঙ্ক ছিল ২০৮। তারপরও চাকরি পাননি তিনি। পরে আদালত নির্দেশ দেয় সালমাকে কাউন্সেলিং-এর জন্য ডাকতে হবে এসএসসি-কে। অভিযোগ, তাঁকে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয়নি, কিন্তু এসএমএস-এর মাধ্যমে নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয় তাঁকে।

বিচারপতি বসু জানতে চেয়েছিলেন, এসএমএস-এ নিয়োগপত্র দেওয়া হল কেন? রিপোর্ট তলব করা হয়েছিল। বুধবার আদালতে রিপোর্ট দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানায়, সালমা ও রিক্তার মতো এমন অনেক চাকরি প্রার্থীকেই এসএমএস-এর মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। ২০০ অধিক প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে এভাবেই। এমনকী অনেক শিক্ষক চাকরিও করছেন। অনেককেই দেওয়া হয়নি হার্ড কপি।

 

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...