Wednesday, June 24, 2026

জলসা থেকে মাতশ্রী: মমতার রাখি বাঁধনে বিগ বি থেকে উদ্ধব

Date:

Share post:

বৃহস্পতি-শুক্র দুদিন মুম্বইয়ে INDIA জোটের মেগা বৈঠক। তার আগে বুধবার মায়ানগরীতে পৌঁছেই খবরের সব আলো শুষে নিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিমানবন্দর থেকে সোজা যান ‘জলসা’য় বিগ বি-র বাড়ি। সেখানে রাখি উৎসব পালন করে বাংলার মুখ্যমন্ত্রী যান ‘মাতশ্রী’তে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thakre) সঙ্গে দেখা করতে।

সেখানে গিয়ে উদ্ধবকে রাখি পরিয়ে দেন মমতা। উপস্থিত ছিলেন উদ্ধবের স্ত্রীও। তাঁর হাতেও রাখি বেঁধে দেন তৃণমূল সুপ্রিমো। বাল ঠাকরের ছবিতে প্রণাম করেন মমতা। বেশ কিছুক্ষণ সেখানে থেকে বেরিয়ে যান তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর সৌজন্যে আপ্লুত ঠাকরে দম্পতি।

বৃহস্পতিবারই ইন্ডিয়া জোটের বৈঠক সেই জোটের শরিক রয়েছে শিব সেনা এবং সমাজবাদী পার্টি বৈঠকের আগের সন্ধে সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকুর সঙ্গে তৃণমূল সভানেত্রীর আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- যাদবপুর-কাণ্ডে জামিন পেলেন তিন পড়ুয়া! তবে ছাড়া পাচ্ছেন একজনই

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...