Friday, June 26, 2026

‘বাড়াল ৮০০, কমাল ২০০’, রান্নার গ্যাস নিয়ে কেন্দ্রকে তো.প মমতার

Date:

Share post:

মোদি জমানায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি কার্যত রেকর্ডের পর্যায়ে চলে গিয়েছিল। চার রাজ্যে বিধানসভা ভোট ও আগামী বছর লোকসভা নির্বাচনের জন্য কৌশলে রান্নার গ্যাসের দাম খানিকটা কমেছে। সিলিন্ডার প্রতি ২০০ টাকা গ্যাসের দাম কমেছে। যা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, বুধবার পাটনা, বেঙ্গালুরু পর মুম্বইয়ে I.N.D.I.A জোটের বৈঠকে যোগ দিতে পৌঁছছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুম্বই পৌঁছেই অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় যান মমতা। সেখান থেকে বেরিয়ে রান্নার গ্যাস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাড়িয়েছিল কত! বাড়াল ৮০০, কমাল ২০০। কোনও দোকানে গেলে, প্রথম বলবে এটার দাম এত! তারপর লোকে বলে ১০০ টাকা কম কর, ৫০ টাকা কম কর, তাহলে ২৫ টাকা কম করে। এই গ্যাসের যদি ৯০০ হয়, তাহলে কী করে পরিবার চলবে? দেশে অনেক গরীর পরিবারও আছে’।

আরও পড়ুন- অমিতাভকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মমতা, দুর্গাপুজোয় বাংলায় আসার আমন্ত্রণ

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...