Saturday, April 4, 2026

প্রধানমন্ত্রীর মুখ ‘INDIA’ই, আমরা দেশকে বাঁচাব: মন্তব্য তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

পাটনার বেঙ্গালুরু। এবার মুম্বই (Mumbai)। INDIA জোটের বৈঠকের দিকে নজর সারা দেশের। সেই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বই পৌঁছে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, বিকেলে মুম্বই পৌঁছেই বচ্চনদের জলসায় যান মমতা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, প্রধানমন্ত্রীর মুখ ‘ইন্ডিয়া’ই।

এদিন, ইন্ডিয়া জোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা সাফ জানিয়ে দেন, প্রধানমন্ত্রীর মুখ ‘INDIA’ই। নাম না করে বিজেপি সরকারকে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, আগে প্রচুর দাম বাড়িয়ে এখন ভোটের আগে ২০০ টাকা গ্যাসের দাম কমাচ্ছে! দেশের মানুষ সব বোঝেন। তবে মমতা বলেন, “আমি এখানে বেশি কিছু বলব না। আগামী কাল নৈশভোজ। পরশু ইন্ডিয়ার বৈঠক। সেখানেই সব আলোচনা হবে।“ মমতা কথায়, “আমরা সবাই এক। আমরা INDIA পরিবারের সদস্য। আমরা দেশকে বাঁচাব।“

৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ‘INDIA’ জোটের বৈঠক। বেঙ্গালুরুর বৈঠকেই ১১ সদস্যের কোঅর্ডিনেশন কমিটির কথা ঘোষণা করা হয়। এবার সেই তালিকায় কারা থাকবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এই সঙ্গে একজন কনভেনরের নামও চূড়ান্ত হবে। এক্ষেত্রে ৩টি নাম নিয়ে জল্পনা তুঙ্গে। প্রথম নাম তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিতীয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। এবং তৃতীয় নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সমন্বয়ের জন্য ১১ জন সদস্যের কোঅর্ডিনেশন কমিটিতে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বই থাকবেন। রাজ্য স্তরে বিরোধী দলগুলির মধ্যে আসন সমঝোতার জন্য একটি সাবকমিটি তৈরি হবে। একই সঙ্গে এই বৈঠকেই জোটের লোগো প্রকাশ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন- চাঁদের সেরা ছবি পাঠাল প্রজ্ঞান, খুশি ISRO

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...