Monday, April 13, 2026

মমতার পরামর্শেই হু হু করে বেড়েছিল বোরোলিনের বিক্রি! কী ছিল সেই টিপস

Date:

Share post:

ছোটখাটো টিপসই ব্যবসায় যুগান্ত খুলে যায়। বিক্রি বাড়ে হুহু করে। এই উদাহরণ দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বঙ্গ জীবনের অঙ্গ বোরোলিন। সেই অ্যান্টিসেপ্টিক ক্রিমে বিক্রির বাড়বাড়ন্তে রয়েছে মুখ্যমন্ত্রীর অবদান। মঙ্গলবার, পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সঙ্গে ‘মিলন উৎসব’-এর সভায় সেই কথা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী।

কী টিপস দিয়েছিলেন মমতা?
মুখ্যমন্ত্রী জানান, “আমরা সবাই বোরোলিন (Beroline) ব্যবহার করি। আমার ঠোঁট শুকিয়ে যায়, তাই আমিও ব্যবহার করি। একদিন অরূপকে বললাম, ওঁদের ডেকে নিয়ে আয়। আমি ওঁদের বললাম বোরোলিনের যে টিউব ও কৌটোগুলি রয়েছে তাতে ক্রিমটা আঠার মতো। সেই জন্য বোরোলিনের বিক্রি কমছে। বোরোলিনটা সফ্ট করুন। যাতে ঠোঁটে দিলে অনুভবই না হয়।“ মমতা বলেন, এখন চন্দন ফ্লেভারের বোরোলিন বেরিয়েছে। ভ্যানিলা বোরোলিন এসেছে। আগের বোরোলিনের সঙ্গে এখনকার অনেক তফাত। “আমি ওঁদের চন্দনের আইডিয়াটা দিয়েছিলাম। প্রথম তৈরি করে আমার কাছে পাঠিয়েছিল কেমন হয়েছে জানার জন্য। আমি দেখলাম বিউটিফুল হয়েছে। চন্দনের কালার ব্যবহারের পাশাপাশি সুন্দর গন্ধটাও আছে। একটা আইডিয়াতেই বোরোলিনের বাজার হু হু করে বেড়ে গিয়েছে। ব্যবসায় এই ছোটো ছোটো টিপসে অনেক কিছু করা যায়।“

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...