Monday, April 6, 2026

স্মার্ট ফোন-ট্যাব কিনতে ১০ লক্ষের বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে অর্থ সহায্য করবে রাজ্য

Date:

Share post:

১০ লক্ষের বেশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে চলতি বছর স্মার্ট ফোন বা ট্যাব কিনতে অর্থ সহায্য করবে রাজ্য সরকার। নবান্নের (Nabanna) অর্থ দফতর সূত্রে খবর, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করা হবে। শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আনুষ্ঠানিকভাবে এই অর্থ সাহায্যের প্রক্রিয়া শুরু করবেন।

করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসে (Online Class) যাতে সব পড়ুয়ারা অংশ গ্রহণ করতে পারে তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সাড়ে ৯ লক্ষ ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে এ পর্যন্ত প্রতিবছরই ওই প্রকল্পে অর্থ সাহায্য করছে রাজ্য সরকার।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁদেরই এ বার ১০ হাজার টাকা করে মোবাইল, ট্যাব ও কম্পিউটার কিনতে আর্থিক সাহায্য দেওয়া হবে। সরকারি, সরকার অনুমোদিত ও সরকার পোষিত স্কুলে উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের এই আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে স্কুলে স্কুলে গিয়ে আর্থিক সাহায্য দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নেওয়ার পাশাপাশি তাঁদের পাসবইয়ের কপিও নেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...