Thursday, June 25, 2026

কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচে দুর্গাপুরে যাওয়ার পথে দুর্ঘটনায় সাদার্ন সমিতির কর্তা ও কোচ

Date:

Share post:

কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ হবে দুর্গাপুরে। দুর্গাপুরে যাওয়ার সময়েই দুর্ঘটনার কবলে পড়লেন সাদার্ন সমিতির কর্তা ও কোচ। গুড়াপের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনা হয়।বিপদজনকভাবে উল্টে যায় সাদার্ন কর্তা ও কোচের গাড়ি। তাঁদের বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় ।

গাড়ির পিছনে বসেছিলেন সাদার্ন সচিব সৌরভ পাল এবং কোচ রঞ্জন ভট্টাচার্য। ক্লাবের ভাইস প্রেসিডেন্টকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।গুরুতর চোট পান সৌরভ পাল ও রঞ্জন ভট্টাচার্যও। গাড়ি থেকে কোনওরকমে বের করা হয় প্রণববাবুকে।  সাদার্ন সমিতির সচিব সৌরভ পাল বলেন, ”গুড়াপের কাছে আমাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে। আমারও চোট লেগেছিল। আমাকে নিয়ে এই মুহূর্তে চিন্তার বিশেষ কিছু নেই।”

সাদার্নের কোচ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, ”বড় অঘটন ঘটতেই পারত। টিম পৌঁছে গিয়েছিল আগেই। দুর্ঘটনায় আমি আর সৌরভদা চোট পেয়েছি। কিন্তু প্রণববাবুর চোট গুরুতর। তাঁকে টেনে হিঁচড়ে বের করতে হয় গাড়ি থেকে। রক্তাক্ত হন প্রণববাবু।  প্রণববাবুর অবস্থা স্থিতিশীল।” সাদার্ন সচিব সৌরভ পাল, রঞ্জন ভট্টাচার্যদের পক্ষে আর দুর্গাপুরে যাওয়া সম্ভব নয়।  আসলে কলকাতা প্রিমিয়ার লিগ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে ম্যাচ দেওয়া হয়েছে দুর্গাপুরে। গতকালই সাদার্ন সমিতির দল পৌঁছে গিয়েছিল দুর্গাপুরে।

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...