Wednesday, February 25, 2026

অ্যামাজনের ম্যানেজার খু.নে ‘মায়া’ যোগ! দিল্লি পুলিশের জালে খুদে গ্যাং.স্টার

Date:

Share post:

বুধবার মধ্যরাতে রাজধানী শহরে বন্ধুদের সঙ্গে বাইকে চেপে বেরিয়ে খুন হন হন অ্যামাজন ম্যানেজার (Amazon Manager) হরপ্রীত গিল (Harpreet Gill)। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিল্লি পুলিশের (Delhi Police) হাতে চাঞ্চল্যকর তথ্য। বুধবার মধ্যরাতে দিল্লির ভজনপুরার সুভাষ বিহার এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে। এদিন পুলিশ জানিয়েছে, অ্যামাজন ম্যানেজারের হত্যার পিছনে ‘মায়া গ্যাং’-এর (Maya Gang) হাত রয়েছে। বিগত কয়েকদিন ধরে রাজধানী শহরে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটিয়ে চলেছে। ইতিমধ্যে গ্যাংয়ের মূল পাণ্ডা ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেফতার (Arrest) করা হয়েছে। আর মাত্র ১৮ বছর বয়সের যুবকের এমন কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব পুলিশ থেকে শুরু করে গোটা দিল্লিবাসী।

দিল্লি পুলিশ জানিয়েছে, ‘মায়া গ্যাং’-র নেতৃত্বে থাকা ১৮ বছর বয়সী যুবকের নাম মহম্মদ সমীর। সে ‘মায়া’ নামেই বেশি পরিচিত। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২ হাজারেরও বেশি। পুরো সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল জুড়ে রয়েছে হিন্দি ছবির চোখা চোখা একাধিক সংলাপ। সেই সঙ্গে রয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে একাধিক রিলও। তবে শুধুমাত্র অ্যামাজনের সিনিয়র ম্যানেজারকে খুনই নয়, এর আগে আরও চারটি খুনের অভিযোগ রুয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। পুলিশ আরও জানিয়েছে, সমীর একাধিক বার নিজের নাম বদল করেছে।

এদিকে, অ্যামাজন ম্যানেজার খুনের ঘটনায় তল্লাশি চালিয়ে পুলিশ এখনও পর্যন্ত মোট ২ জনকে গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত মহম্মদ সমীর ছাড়াও এই তালিকায় রয়েছে তার ডান হাত হিসেবে পরিচিত বিলাল গনিও। দুজনকেই দিল্লিতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ। বাকীদের খোঁজেও তল্লাশি চলছে বলে খবর। তবে শুধু সমীরই নয়, তার সহযোগী গণির বিরুদ্ধে খুন এবং ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগ পেয়েছেন তদন্তকারীরা। বুধবার মোমো খেতে বন্ধুদের সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন হরপ্রীত গিল নামের ওই ব্যক্তি। এরপরই ভজনপুরায় সুভাষ বিহারের কাছে তাঁরা যেতেই সেখানে হাজির হয় আততায়ীরা। তাদের গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হরপ্রীত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 

 

 

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...