Saturday, June 27, 2026

১০ অধিনায়কের উপস্থিতিতে বিশ্বকাপে হতে চলেছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান : সূত্র

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। এবছর বিশ্বকাপের আয়োজনে রয়েছে একা ভারত। জমকালো ভাবে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এমনটাই সূত্রের খবর। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। আর জানা যাচ্ছে, তার আগেরদিন আহমেদাবাদে ১০ অধিনায়কের উপস্থিতিতে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

আহমেদাবাদে ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স নিউজিল্যান্ড। এই মোতেরাতেই বিশ্বকাপ ফাইনাল ও ১৯ নভেম্বর বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান হওয়ার কথা। সূত্রের খবর, উদ্বোধনী অনুষ্ঠানে আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কর্তাদের হাজির থাকার কথা রয়েছে। বরাবরের মতোই ২৩-এর বিশ্বকাপ উদ্বোধনে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এতে অংশ নিতে পারেন বলিউডের জনপ্রিয় শিল্পীরা। বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়ক একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবেন। বিশ্বকাপে অধিনায়কদের পাশাপাশি দাঁড়িয়ে ফটো সেশন করার রেওয়াজ রয়েছে। অধিনায়করা অফিসিয়াল প্রেস ব্রিফিংও করতে পারেন।

আরও পড়ুন:এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে রোহিতদের সর্তকবার্তা অশ্বিনের

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...