Friday, April 3, 2026

বিরোধীদের কোনও সূচনা না দিয়েই ৫ দিনের সংসদের বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্র

Date:

Share post:

বিরোধীদের কোনও সূচনা না দিয়েই সেপ্টেম্বরে সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশন ডাকল কেন্দ্রীয় সরকার। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাকা হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী (Pralhad Joshi) এক্স হ্যান্ডেলে (X Handle) লেখেন, “সংসদের বিশেষ অধিবেশন (১৭ তম লোকসভার ১৩ তম অধিবেশন, রাজ্যসভার ২৬১ তম অধিবেশন) ১৮ থেকে ২২ সেপ্টেম্বরে আয়োজিত হতে চলেছে ৫ টি বৈঠকের মাধ্যমে। অমৃতকালের মধ্যে সংসদে বিতর্ক এবং ফলপ্রসূ আলোচনা করতে চাইছি।”

সদ্য সংসদের বাদল অধিবেশন শেষ হয়েছে। এর মধ্যেই আচমকা কেন বিশেষ অধিবেশন ডাকা হল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে, বিশেষ অধিবেশন ডাকার কোনও কারণ জানানো হয়নি। তবে এর জেরে মোদি সরকার কোনও বড় পদক্ষেপ করতে পারে বলে জল্পনা। সূত্রের খবর, বাদল অধিবেশনে নতুন সংসদ ভবনের উদ্বোধন না হওয়ায় ১৮ তারিখ থেকে অনুষ্ঠিত হতে চলা বিশেষ অধিবেশন শুরু হবে নতুন সংসদ ভবনে। ১১ অগাস্ট সংসদের বর্ষাকালীন অধিবেশন শেষ হয়েছে। পুরো অধিবেশন চলাকালীন, বিরোধীরা মণিপুর ইস্যুতে সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে। শেষে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে প্রধানমন্ত্রী লোকসভায় বিবৃতি দেন।

সরকারের ডাকা এই বিশেষ অধিবেশন নিয়ে ইতিমধ্যেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার জানিয়েছেন, “বিরোধীদের সঙ্গে কোনও পরামর্শ নেই, কোনও এজেন্ডা জানা নেই, স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের কোনো বার্তা নেই।” তাঁর কথায়, “প্রভু আমাদের সবাইকে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে উপস্থিত থাকার জন্য ডেকেছেন। কেবল একজন গোয়েন্দা বা জ্যোতিষীই আমাদের বলতে পারেন এরপর কী।” কংগ্রেস সংসদ অধীররঞ্জন চৌধুরী জানিয়েছেন, “এ বিষয়ে আমাদের কোনও তথ্য দেওয়া হয়নি।” ইতিমধ্যেই মুম্বইতে বিরোধীদের হাইভোল্টেজ বৈঠকের দিকে নজর সকলের। তার পরে সেপ্টেম্বরে সংসদের এই অধিবেশনে কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে বাড়ছে জল্পনা।

 

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...