Saturday, April 4, 2026

স্কুটি আরোহীর ‘রোষ’ ইসরোর বিজ্ঞানীর উপর! কেন?

Date:

Share post:

গাড়ি চালিয়ে ইসরোর দফতরে যাচ্ছিলেন বিজ্ঞানী আশিস লাম্বা। কিন্তু মাঝ রাস্তায় থমকে গেল তাঁর গাড়ি। এক স্কুটি আরহীর রোষের কবলে পড়েন তিনি। স্কুটি থেকে নেমে আশিসের গাড়িতে বার দু’য়েক লাথি মারেন ওই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় পুর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিষয়টি পুলিশের নজরে আসে। আরোহীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ ইসরোর বিজ্ঞানীদের রেড রোডে সংবর্ধনা দিতে চান মমতা
মঙ্গলবার ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড(এইচএএল)-র নয়া বিল্ডিং এর সামনে।এদিন সকালে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দফতরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ইসরোর বিজ্ঞানী আশিস লাম্বা।হঠাৎ তাঁর গাড়ির সামনে একটি স্কুটি এসে পড়ে। আশিসের দাবি, স্কুটিতে আরোহী ছাড়া আর কেউ ছিলেন না। স্কুটি চালানোর সময় আরোহীর মাথায় হেলমেটও ছিল না বলে জানান আশিস। গাড়ির সামনে স্কুটিটি বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল দেখে এক সময় বাধ্য হয়ে গাড়িতে ব্রেক কষেন আশিস। সঙ্গে সঙ্গে স্কুটি থেকে নেমে গাড়ির দিকে এগিয়ে যান ওই আরোহী। আশিসের গাড়ির টায়ারে দু’বার লাথিও মারেন তিনি।আশিসের উদ্দেশে গালিগালাজও করেন আরোহী। সম্পূর্ণ ঘটনাটি ধরা পরে আশিসের গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় । সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ত করেন আশিস। তাতেই ওঠে নিন্দার ঝড়।
বিষয়টি বেঙ্গালুরু পুলিশের নজরে পড়ার জন্য আশিস সমাজমাধ্যমে ভিডিয়োটি পোস্ট করেন। ভিডিয়োর পাশাপাশি ঘটনার বিস্তারিত লিখেও দেন বিজ্ঞানী। এরপরই ওই স্কুটি আরোহীকে উপযুক্ত শাস্তি দেওয়ার আশ্বাস দেয় পুলিশ।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...