Friday, June 26, 2026

INDIA জোটের মেগা বৈঠকের আগে সাতসকালে রাজধানীতে অভিষেক-রাহুল আলোচনা

Date:

Share post:

‘ইন্ডিয়া’ জোট মুম্বইয়ে আলোচনার টেবিলে বসার আগে বুধবার কাকভোরে সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক করলেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ১০ জনপথে দু’জনে প্রায় এক ঘণ্টা একান্তে কথা বলেন। মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র সম্মেলন আগে কংগ্রেস নেতার সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বৈঠককে বেশ ‘গুরুত্বপূর্ণ’ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ মাতশ্রীতে উদ্ধবকে রাখি পরালেন বাংলার মুখ্যমন্ত্রী, শ্রদ্ধা জানালেন বালাসাহেব ঠাকরেকেও
কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ‘মুখ’ রাহুল এবং তৃণমূলের নতুন প্রজন্মের নেতা অভিষেক মোদি-বিরোধী রাজনীতির রণকৌশল নিয়ে আলোচনা করলেন দীর্ঘ সময়। কংগ্রেস সূত্রের খবর, আলোচনা হয়েছে ২০২৪ সালের লোকসভা ভোটের সার্বিক রণকৌশল, পশ্চিমবঙ্গে প্রাথমিক বোঝাপড়ার মতো বিষয়গুলি নিয়ে। তাৎপর্যপূর্ণ বিষয়, আগামী দু’দিন রাহুল এবং অভিষেক একই শহরে অর্থাৎ মুম্বইয়ে থাকবেন। থাকবেন একই সভাকক্ষে। কিন্তু তা সত্ত্বেও আলাদা করে দিল্লিতে বৈঠকে কেন বসলেন ‘ইন্ডিয়া’ জোটের দুই শীর্ষ নেতা? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
তৃণমূল নেত্রী মমতার সঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং সনিয়ার ঘনিষ্ঠতা বহু পুরনো। কিন্তু বেঙ্গালুরু বৈঠকের আগে পর্যন্ত গত কয়েক বছরে রাহুলের সঙ্গে তেমন সখ্যতা দেখা যায়নি। তবে এবার ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয়  বৈঠকের আগে তৃণমূল ও কংগ্রেসের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনৈতির বোঝাপড়ার রাস্তা খুলল, যা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়, সন্দেহ নেই।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...