Saturday, June 27, 2026

রেলের ১০৫ বছরের ইতিহাসে প্রথম মহিলা প্রধান হলেন জয়া ভার্মা সিনহা

Date:

Share post:

ভারতীয় রেলের ১০৫ বছরের ইতিহাসে প্রথম মহিলা প্রধান পেল রেল বোর্ড। ভারতীয় রেল বোর্ডের প্রথম মহিলা সিইও এবং চেয়ারপার্সন হলেন জয়া ভার্মা সিনহা । বৃহস্পতিবার রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে নয়া রেল কর্তার নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার রেল মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “জয়া ভার্মা সিনহাকে রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও পদে অনুমোদন করেছে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি ।” এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী জয়া ১৯৮৮ সালে ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসে (আইআরটিসি) যোগ দিয়েছিলেন। বিভিন্ন সময়ে উত্তর রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব রেলওয়েতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

রেল বোর্ডের বর্তমান চেয়ারপার্সন অনিল কুমার লাহোতি। ১ সেপ্টেম্বর তাঁর জায়গায় দায়িত্ব নেবেন জয়া। ২০২৪ সালের ৩১ অগাস্ট অবধি এই পদে থাকবেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের ১ অক্টোবরে অবসর নেওয়ার কথা জয়া ভার্মা সিনহার। যদিও নতুন পদের মেয়াদ পর্যন্তই কাজ করবেন তিনি। এর জন্য তাঁকে মাঝপথে পুনর্নিয়োগ করা হবে।

উল্লেখ্য, বাহানাগা রেল দুর্ঘটনায় রেলের মুখ ছিলেন জয়া। ওডিশার ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ মানুষের। ওই সময় মিডিয়ার চাপ সামলে ছিলেন জয়া। সম্ভবত তারই পুরস্কার পেলেন ভারতীয় রেলের এই প্রবীণ কর্মী।

 

 

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...