Saturday, June 27, 2026

উত্তরবঙ্গে টলিউডের ‘প্রধান’, আজ থেকে শুরু দেবের ছবির শু.টিং

Date:

Share post:

দিন কয়েক আগে পুলিশ অফিসারের উর্দি গায়ে আসন্ন ছবি ‘প্রধান’-এর (Pradhan ) ঝলক প্রকাশ করেছিলেন অভিনেতা দেব (Dev)। সাংসদ অভিনেতার জন্মদিনেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। তাই আপাতত বেশ কয়েক দিনের জন্য পাহাড় জঙ্গলের মধ্যেই আস্তানা দেব- সোহমদের (Dev and Soham)।বুধবার ‘প্রধান’ (Pradhan) টিমের সিংহভাগ কলাকুশলীদের নিয়ে চালসায় পৌঁছে যান সিনেমার প্রধান অভিনেতারা। যোগ দিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)ওরফে ‘মিঠাই’ও। এই সিনেমা দিয়ে টলিউডের বড়পর্দায় আত্মপ্রকাশ করবেন তিনি। বৃহস্পতিবার সাতসকালে ডুয়ার্সে পৌঁছে গিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়ও (Paran Bandopadhyay)। আজ থেকেই শুরু হল ‘প্রধান’ সিনেমার শুটিং।

টলিউডকে পছন্দের ‘টনিক’ উপহার দেওয়ার পর, আবার বড় পর্দায় ফিরছে পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব জুটি।গল্পের প্রয়োজনেই পাহাড়ি জায়গা বেছে নিয়েছেন পরিচালক অভিজিৎ সেন(Abhijit Sen)। আগামী ১৮-১৯ দিন উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে শুটিং চলবে। যতদূর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে তাতে আন্দাজ করা হচ্ছে যে শিডিউলের শেষ দিনে যোগ দিতে পারেন সাবিত্রী চট্টোপাধ্যায়। প্রযোজক অতনু রায়চৌধুরীও আপাতত এই টিমের সঙ্গেই রয়েছেন। দিন দুই আগে অভিনেতা বিশ্বনাথ বিমানের ভেতর থেকেই পরিচালকসহ অন্যান্য কলাকুশলীদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন।

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...