Tuesday, February 24, 2026

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান, রবিবার ফের ডার্বি

Date:

Share post:

ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট। এদিন সেমিফাইনালে এফসি গোয়াকে হারাল ২-১ গোলে। বাগানের হয়ে দুই গোল জেসন ক‍্যামিন্স এবং সাদিকু। এই জয়ের ফলে রবিবার ফের ডার্বি হবে যুবভারতীতে। এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের মতোই পিছিয়ে পড়েও দারুণ ভাবে ফিরে আসে মোহনবাগান।

শুরুটা ভালোই করেছিল সবুজ-মেরুন। ১৫ মিনিটের মধ্যে একের পর এক আক্রমণ তুলে আনলেও গোল তুলে আনতে পারেননি দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সরা। নোহার গোলে এগিয়ে যায় এফসি গোয়া। হুগো বৌমোসের ভুলে বল পেয়ে গিয়েছিলেন এফসি গোয়ার বিদেশি। ম্যাচের ২৩ মিনিটে মোহনবাগানের ডিফেন্সের ভুলে পিছিয়ে পড়ে মোহনবাগান। গোল করেন নোহা সাদোই। ৩৭ মিনিটেই গোল করার আবার সুযোগ পেয়ে গিয়েছিল গোয়া। এর পরের মিনিটেই সমতা ফেরায় মোহনবাগান। বক্সের মাথায় জয় গুপ্তা আশিক ক্রুনিয়ানকে ফাউল করায় পেনাল্টি পায় মোহনবাগান। যদিও এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। শুরুতে রেফারি ফ্রি কিকের সিদ্ধান্ত নিলেও, লাইন্সম্যানের সঙ্গে কথা বলে পেনাল্টি দেন। স্বাভাবিক ভাবেই ছুটে এসে রেফারির সঙ্গে তর্ক জুড়েছিলেন গোয়া ফুটবলাররা। তবে তাতে সিদ্ধান্ত বদল হয়নি রেফারির। পেনাল্টি থেকে সহজেই গোল করে যান মোহনবাগান সুপার জায়েন্টের বিশ্বকাপার তারকা জেসন ক‍্যামিন্স। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল গোয়া।

দ্বিতীয়ার্ধেও দাপটের সঙ্গেই খেলতে দেখা যায় কার্ল ম্যাকহিউ, সন্দেশ ঝিঙ্গানদের। তবে বিশাল কাইথকে পরাস্ত করতে পারেননি। ৬১ মিনিটে দুর্দান্ত গোল করেন পরিবর্ত হিসেবে নামা আর্মান্দো সাদিকু। হুগোর পরিবর্তে মাঠে নামেন তিনি। পেনাল্টি বক্সের বাইরে থেকে অসাধারণ শট করেন তিনি। নিজের পুরনো দলের বিরুদ্ধেই মারাত্মক ভুল করে বসেন সন্দেশ ঝিঙ্গান। সেখান থেকেই বল পেয়ে গিয়েছিলেন সাদিকু। ভুল বুঝে উঠে দাঁড়ালেও, সাদিকুর শরীরের দোলায় ফের ছিটকে পড়েন ভারতীয় দলের ডিফেন্ডার। সেখান থেকে দেখে শুনে গোলার মতো শট মারেন সাদিকু। জালে জড়ায় বল।  ৮১ মিনিটে জয় গুপ্তার শট অল্পের জন্য বাইরে চলে যায়। এরপর দুই দলই সুযোগ পেলেও গোল সংখ্যা বাড়েনি। জয় গুপ্তা সংযুক্তি সময় ফ্রিকিক থেকে হেড করলেও দারুণ সেভ করেন বিশাল।

আরও পড়ুন:১০ অধিনায়কের উপস্থিতিতে বিশ্বকাপে হতে চলেছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান : সূত্র

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...