Saturday, June 27, 2026

ডে.ঙ্গির ছায়া জঙ্গিপুরে! মৃ.ত ১, সতর্ক প্রশাসন

Date:

Share post:

রাজ্যে ডেঙ্গি (Dengue)আরও একজনের মৃত্যুর খবর। এবার মুর্শিদাবাদের (Murshidabad) ডে.ঙ্গির ছায়া প্রকট হচ্ছে। জঙ্গিপুর (Jangipur) মহকুমা প্রশাসন সূত্রে খবর ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সুতি ২ নম্বর ব্লকের অরঙ্গাবাদ -২ গ্রাম পঞ্চায়েতের খানাবারি গ্রামের গৃহবধূ চামেলি বিবি (Chameli Bibi) নামের ৩২ বছর বয়সী এক মহিলার। বুধবার রাতে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে (Jangipur Divisional Hospital) মৃত্যু হয় তাঁর।

প্রশাসনের তরফে ইতিমধ্যেই ডেঙ্গি নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। জঙ্গিপুর মহকুমায় এই প্রথম মৃত্যুর খবর আসায় স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গত ৭ আগস্ট জ্বরে আক্রান্ত হওয়ায় চামেলি বিবিকে স্থানীয় মহেশাইল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় আহিরণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি, গতকাল রাতে মারা যান তিনি। মৃতা চামেলি বিবির স্বামী চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। স্ত্রীর মৃত্যুর খবর শুনে সেখান থেকে রওনা দিয়েছেন। পাওয়া মাত্রই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সুতি ১ নম্বর ব্লকে ৬ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সুতি ২ ব্লকে ৩৬ জন আক্রান্ত বলে খবর। ব্লক প্রশাসনের তরফে ডেঙ্গি বিরোধী প্রচার শুরু হয়েছে।

 

Related articles

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...