Monday, April 13, 2026

মোবাইলে বারবার এমার্জেন্সি অ্যালার্ট ! চিন্তায় গ্রাহকরা, কী বলছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক?

Date:

Share post:

সকাল থেকে রাত পর্যন্ত মোবাইলে অসংখ্য মেসেজ আসে। কিছু মেসেজ প্রয়োজনীয় আর কিছু মেসেজ নিতান্ত অপ্রয়োজনীয় বলে কৌশলে সেগুলোকে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু গত কয়েকদিন ধরে এমন একটি মেসেজ গ্রাহকদের মোবাইলে পৌঁছে যাচ্ছে যা চিন্তা বাড়াচ্ছে প্রত্যেকের মনে। গত কয়েকদিন ধরে অনেকের কাছেই এমার্জেন্সি অ্যালার্ট (Emergency Alert Message) সংক্রান্ত একটি জরুরি মেসেজ আসছে। বিষয়টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। তবে এতে ঘাবড়ে যাওয়ার কিছু নেই বলেই জানালো কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক (Union Ministry of Information Technology)।

বৃহস্পতিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের নানা মেসেজের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। যেখানে মূলত এমার্জেন্সি অ্যালার্ট জানানো হয়েছে। অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন যে মোবাইল হ্যাক করার কোন ফন্দি আঁটা হচ্ছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে টুইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, দেশের নাগরিকদের নিরাপত্তায় প্রতিটি টেলিকম পরিষেবা প্রদানকারীর মাধ্যমে সেল ব্রডকাস্ট অ্যালার্ট সিস্টেম পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষাগুলি দেশের বিভিন্ন এলাকায় সময়ে সময়ে পরিচালিত হবে।ইংরাজি ভাষার পাশাপাশি বিভিন্ন রাজ্যে স্থানীয় ভাষাতেও এই মেসেজ পাঠানো হয়েছে। সাধারণত জরুরি পরিস্থিতি সুনামি, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জননিরাপত্তা বার্তায়, স্থানান্তর বিজ্ঞপ্তি, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে এই মেসেজ ব্যবহার করা হয়।

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...