Saturday, June 20, 2026

অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক অভিনন্দন: পুলিশ দিবসে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পয়লা সেপ্টেম্বর- পুলিশ দিবস। পুলিশের ভূমিকার কুর্নিশ বরাবরই করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর উদ্যোগেই কোভিডকালে ২০২০ সালের সেপ্টেম্বরের প্রথম দিন পুলিশ দিবস (Police Day) হিসেবে ঘোষণা করে রাজ্য সরকার। সেই উপলক্ষ্যে নিজের এক্স হ্যান্ডেলে সব পুলিশকর্মীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশের আত্মত্যাগ মনে রাখার মতো-আগেও বলেছেন মমতা। এদিন তিনি লেখেন, “পুলিশ দিবসে, প্রতিটি পুলিশকর্মীকে তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকর্মীদের প্রতিদিনের আত্মত্যাগের জন্য তাঁদের এবং তাঁদের পরিবারের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ।“

পুলিশ দিবসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যজুড়ে সকাল থেকেই পুলিশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে।

আরও পড়ুন:লোকসভা নির্বাচনের আগে আচমকাই ভোলবদল! বিশ্বভারতীর অচ.লাবস্থার জন্য উপাচার্যকেই দায়ী করলেন অনুপম

 

 

 

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...