Friday, June 19, 2026

রাজ্যের ‘উপাচার্যহীন’ বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালই উপাচার্য! বিরোধিতা করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ‘একতরফা’ সিদ্ধান্তে উপাচার্য নিয়োগ করে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিষয়টি নিয়ে রাজ্য-রাজপাল সংঘাত ক্রমশ চওড়া হয়েছে।রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়ে রাজ্যপালের ‘একতরফা’ সিদ্ধান্তে খুশি নন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। জল গড়িয়েছে আদালত পর্যন্তও। তবে তাতে ‘কুছ পরোয়া নেহি’ মনোভাব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। বিতর্কের আবহেই তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের যে ক’টি বিশ্ববিদ‌্যালয়ে উপাচার্যের পদ খালি পড়ে রয়েছে, সেখানে উপাচার্যের পদ তিনি নিজেই সামলাবানে।

আরও পড়ুনঃ ফের ‘একতরফা’ সিদ্ধান্তেই ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল
এনিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। শুক্রবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তের বিরদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন,“আমি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যিনি আচার্য, তিনিই আবার উপাচার্য। কোন আইনের বলে এটা করলেন,আমার মাথায় ঢুকছে না। আমরা আইনি পদক্ষেপ করব বলে ভাবছি।”
প্রসঙ্গত, পদাধিকারবলে রাজ‌্যপাল রাজ্যের অন্তর্ভুক্ত সব বিশ্ববিদ‌্যালয়ের আচার্য। বৃহস্পতিবার রাতে রাজভবন থেকে একটি বিবৃতি জারি করা হয়।সেখানে জানানো হয়েছে ,রাজ্যের যে সকল বিশ্ববিদ্যালয় এখনও উপাচার্যহীন, সেসকল বিশেববিদ্যালয়গুলিতে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন রাজ্যপাল। এই সকল বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ুয়াদের ডিগ্রির শংসাপত্র পেতে সমস্যা হওয়ায়, তাদের সুবিদার্থে রাজ‌্যপাল নিজে আচার্য হিসাবে তাঁর ক্ষমতায় ওই সব বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন।তিনি পড়ুয়াদের সঙ্গে দেখা করার জন‌্য ঘনঘন বিশ্ববিদ‌্যালয়ে যাবেন। শিক্ষার্থীদের কোনও অভিযোগ থাকলে শিক্ষার্থীরা তাদের অভিযোগগুলি amnesaamne.rajbhavankolkata@gmail.com ঠিকানায় ইমেল বা পিএইচ নং-এ পিস রুমে যোগাযোগ করতে পারে।রাজ্যপালের এই বিবৃতির পর রাজ্য-রাজনীতি সংঘাত আরও চরমে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষামহলের একাংশ মনে করছেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে একতরফা ভাবে শুধুমাত্র রাজ্যপালের নির্দেশে চলতে পারে না। নবান্নর তরফে কোনও সহযোগিতা না পেলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...