Wednesday, June 24, 2026

বিধানসভার অধিবেশনে মোবাইলে কথা! বিরক্ত স্পিকারের কড়া হুঁ.শিয়ারি

Date:

Share post:

বিধানসভার অধিবেশনের চলছে আলোচনা। আর তার মধ্যেই বেজে উঠছে বিধায়কদের মোবাইল ফোন। ঘটনায় চূড়ান্ত বিরক্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। শুক্রবারই এই ঘটনায় কড়া পদক্ষেপের কথা বলেন স্পিকার। অধিবেশন চলাকালীন মোবাইলে কথা বললে, এরপর মোবাইল ফোন (Mobile) বাইরে রেখে অধিবেশনে যোগ দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিমান বন্দ্যোপাধ্যায়।

এদিন বিধানসভা অধিবেশন (Assembly Session) চলাকালীন অন্তত চার, পাঁচজন বিধায়কের মোবাইল ফোন বারবার বেজে ওঠে। এমনকী, তাঁদের ফোনে কথাও বলতেও দেখা যায়। এর জেরে আলোচনা ব্যাহত হয়। আর তাতেই চরম ক্ষুব্ধ হন স্পিকার। তিনি স্পষ্ট বলেন, ”আপনাদের ফোন বাজলে আলোচনা চলাকালীন আপনারা ফোন ধরে কথা বলছেন। আমি লক্ষ্য করছি, এতে আলোচনা ব্যাহত হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। শেষবারের মতো বলছি, অধিবেশন কক্ষে মোবাইল ব্যবহার নিয়ে সতর্ক হোন। না হলে অধিবেশনে ঢোকার আগে মোবাইল ফোন বাইরে রেখে আসতে হবে।”

ভিন রাজ্যের বিধানসভার অধিবেশেন মোবাইল ব্যবহারে বারবার বিতর্ক হয়েছে। শুধু কথা বলাই নয়, অধিবেশন কক্ষের মধ্যেই ফোনে আপত্তিকর ভিডিও দেখার অভিযোগ উঠেছে। ধরা পড়ে শাস্তিও পেয়েছেন বিধায়করা। এবার বাংলার বিধানসভাতেও মোবাইল ফোনের ব্যবহার নিয়ে সতর্ক করলেন স্পিকার। এখনই সংযত না হলে এরাজ্যের বিধানসভার অধিবেশনেও মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ হতে পারে।

 

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...