Wednesday, June 3, 2026

ভুয়ো কলসেন্টার চক্রের পাণ্ডা ধৃত কুণালের ১৫০ কোটির সম্পত্তির হদিশ !

Date:

Share post:

কলকাতায় কলসেন্টার চক্রের পাণ্ডা কুণাল গুপ্তর সম্পত্তির বহর দেখে চক্ষু চড়কগাছ ইডি আধিকারিকদের। স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ১৫০ কোটির সম্পত্তির হদিশ পেয়েছেন তারা। কুণালের বাড়ি, অফিস-সহ ১০ জায়গায় তল্লাশি চালানো হয়। সেখানেই মেলে এই তথ্য। হাজার হাজার কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত কলসেন্টার চক্রের এই কিংপিন। লুঠের টাকা বিদেশেও পাচার করা হত বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা ও বিধাননগর সাইবার ক্রাইম থানায় কুণালের বিরুদ্ধে দু’টি অভিযোগ রয়েছে।শুধুমাত্র তাই নয়, ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় তার বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়ে তার ভিত্তিতে কুণালের বিরুদ্ধে আগেই জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত। কিন্তু তার পরও পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। যদিও  শুক্রবার নিজেই সিজিও কমপ্লেক্সে হাজির হন কুণাল। আদালতের নোটিশ দেখিয়ে দাবি করেন, তাঁকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে। সেই  কারণে ইডি দফতরে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিন্তু পরে আদালত থেক জানা যায়, এমন কোনও নির্দেশ দেওয়াই হয়নি।

কুণাল ইডি-র দফতরে গিয়েছেন শুনে সিজিও কমপ্লেক্স  ঘিরে ফেলেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। দীর্ঘ অপেক্ষার পর রাত ২টো নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হন কুণাল। তাকে গ্রেফতার করেন বিধাননগর পুলিশের আধিকারিকরা। তদন্তে উঠে এসেছে, কুণাল দীর্ঘদিন ধরেই দুবাইতে ছিল। সেখানে তার একাধিক বাড়ি, প্রচুর সম্পত্তি রয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি কলসেন্টার চালায় কুণাল। সেখানেই হানা দিয়ে প্রতারণা চক্রের হদিশ পান তদন্তকারীরা। এরপর বিধাননগরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে একের পর এক ভুয়ো কলসেন্টারের খোঁজ পাওয়া যায়।

কিন্তু কীভাবে প্রতারণা করতেন কুণাল ? তদন্তকারীদের দাবি, বিদেশি নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করা হত ওই কলসেন্টারগুলোতে।এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক প্রতারণা চক্রের যোগ আছে বলে অনুমান তদন্তকারীদের।সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তারা।

 

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...