Saturday, April 4, 2026

সরকারি অনুমোদন ছাড়াই বেহালায় ৩২ বছর চলছে স্কুল! তথ্য তলব আদালতের

Date:

Share post:

জানেন কী শহরের বুকে একটি উচ্চ বিদ্যালয় চলছে সরকারি অনুমোদন ছাড়াই!তাও একআধ দিন নয়, ৩২ বছর। আর এই অভিযোগে সরগরম হয়ে উঠল হাইকোর্ট।বেহালার বিবেকানন্দ পল্লী কিশোর ভারতী উচ্চবিদ্যালয়ের এই আজব কাণ্ড শুনে তাজ্জব খোদ বিচারপতি বিশ্বজিত বসু। অনেক পরিবারের ছেলেমেয়েরাই এই স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করেছেন।

হাইকোর্টে মামলা না হলে বিষয়টি হয়তো সামনেই আসতো না। ২০১৭ সালে ওই স্কুল থেকে অবসর নেন ধারা বন্দোপাধ্যায় নামে এক শিক্ষিকা। কিন্তু পেনশন পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এমনকী মধ্যশিক্ষা পর্ষদেও এই বিষয়টি জানান তিনি।কোনও সুরাহা না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলার শুনানি ছিল। সেখানে মামলাকারীর পক্ষের আইনজীবী জানান, পর্ষদে গিয়ে তাঁর মক্কেল জানতে পারেন ওই স্কুলের অনুমোদনের পুনর্নবীকরণ সংক্রান্ত ১৬ হাজার টাকা বকেয়া রয়েছে। ওই টাকা পেলেই পর্ষদ পরবর্তী পদক্ষেপ করতে পারবে।এই তথ্য শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসু। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে স্থায়ী সরকারি অনুমোদন ছাড়া ৩২ বছর ধরে একটা স্কুল চলছে? জেলা স্কুল পরিদর্শকরা কী করছিলেন? তাঁদের কাজ কি শুধু বদলি সংক্রান্ত বিষয়ে নজরদারি রাখা?

এদিন বিচারপতি বসু আরও বলেন, মধ্যশিক্ষা পর্ষদই বা কী করছিল? এত বছরে তো হাজার হাজার পড়ুয়া ওই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে, তারা যদি বাইরে পড়তে যায় এবং সেই বিশ্ববিদ্যালয় যদি স্কুলের অনুমোদন সংক্রান্ত তথ্য অনুসন্ধান শুরু করে তাহলে তো বিপদে পড়বে পড়ুয়ারা।এই প্রসঙ্গে আদালতে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানান, ‘এরকম অনেক স্কুল আছে। নিয়ম অনুযায়ী প্রথমে অস্থায়ী অনুমোদন দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে স্কুলের আবেদনের ভিত্তিতে স্থায়ী অনুমোদন দেওয়া হয়। এই স্কুল হয়তো সেই আবেদন করেনি।’ যা শুনে বিচারপতি আরও অবাক হয়ে যান।

তবে পর্ষদ এদিন আদালতে জানায়, অনুমোদনের জন্য পেনশন আটকে থাকতে পারে না। বিচারপতি বসু পর্ষদকে নির্দেশ দেন, এই সংক্রান্ত সমস্ত তথ্য আদালতে জমা করতে হবে। আগামী ১২ সেপ্টেম্বর এই মামার পরবর্তী শুনানি।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...