Tuesday, March 17, 2026

হাইকোর্টে মুখ পু.ড়ল সিপিআইএমের, জগাছার পুনর্নির্বাচনের দাবি খারিজ

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে ভরাডুবি হওয়ার পরে কারচুপির অভিযোগ তুলে বিপুল শোরগোল ফেলেছিল সিপিআইএমের (CPIM)। কিন্তু আদালতে মুখ পুড়ল তাদের। পঞ্চায়েত ভোটে (Panchayet Vote) কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে দায়ের করা প্রথম মামলাটি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। শনিবার, মামলাটির বিশেষ শুনানিতে ওই দিন গণনাকেন্দ্রের ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হয় এবং এরপরেই এই সিদ্ধান্ত নেন তিনি। পর্যবেক্ষণ করে বিচারপতি বলেন, ভিডিও ফুটেজ দেখে এমন কিছু মনে হচ্ছে না যাতে পুনর্নির্বাচন করাতে হবে।

বালির জগাছায় গণনাকেন্দ্র থেকে ব্যালট চুরির মামলা করা হয়। এই ঘটনার ভিডিও ফুটেজ দেখতে চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এদিন মামলার বিশেষ শুনানিতে বেলা ১১টা থেকে আধঘণ্টার পর্যন্ত ভিডিও ফুটেজ খতিয়ে দেখেন অমৃতা সিনহা। তিনি বলেন, ফুটেজ দেখে এটা মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে। তবে তার থেকে বেশি কিছু বোঝা যাচ্ছে না। বেলা ১১টা ২০ মিনিট নাগাদ সেখানে কিছু লোকজন জমায়েত করেছে । কিন্তু এর ভিত্তিতে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া যায় না। অবশেষে, সিপিআইএম প্রার্থী দেবপ্রসাদ ভৌমিকের দায়ের করা মামলা খারিজ হয়ে যায়।

পঞ্চায়েত ভোটের গণনার দিন জগাছার ওই গণনাকেন্দ্রের বাইরে ব্যালট উদ্ধার হওয়ায় কারচুপির অভিযোগ তুলে সিপিআইএম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালতে দায়ের হওয়া প্রথম মামলাটির এই পরিণতি হওয়ায় বিরোধীরা একটু হলেও দমে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- পাখির চোখ মধ্যপ্রদেশ, INDIA জোটের পরবর্তী বৈঠক হতে পারে ভোপালে

 

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...