Saturday, March 14, 2026

ফের বাংলার মুকুটে জোড়া পালক! কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে দেশের সেরা ‘স্মার্ট সিটি’ নিউটাউন

Date:

Share post:

ফের রাজ্যের মাথায় নতুন পালক। পরিবেশ এবং প্রকৃতিবান্ধব নতুন শহর গড়ার ক্ষেত্রে সকল রাজ্যকে টেক্কা দিয়ে পুরষ্কৃত হতে চলেছে বাংলা (Bengal)। গেরুয়া শিবিরের শত কুৎসা, অপপ্রচার সত্ত্বেও উন্নয়নমূলক কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার একের পর এক পুরষ্কার জিতে নিচ্ছে। আর সেই পুরস্কার দিচ্ছে খোদ মোদি সরকার (Modi Govt)। চতুর্থ স্মার্ট সিটি (Smart City) পুরষ্কার ২০২২ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। আর সেখানেই নাম উঠে এসেছে বাংলা তথা কলকাতার নিউটাউনের (Newtown)। আগামী ২৭ সেপ্টেম্বর ইন্দোরে ‘‌ইন্ডিয়া স্মার্ট সিটিজ আওয়ার্ড’‌ তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

স্মার্ট সিটি প্রকল্পে যেভাবে গত কয়েক বছরে নিউটাউনে ব্যাপক সবুজায়ন হয়েছে এবং পরিবেশ রক্ষার জন্য একের পর এক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, সেকারণেই বিল্ট এনভায়রনমেন্ট ক্যাটেগরিতে দেশের সমস্ত স্মার্ট সিটির মধ্যে প্রথম পুরস্কার ছিনিয়ে নিতে চলেছে বাংলার নিউটাউন। তবে শুধু একটি নয়, বাংলার ঝুলিতে রয়েছে আরও একটি পুরস্কার। মবিলিটি ক্যাটাগরিতেও দেশের সমস্ত স্মার্ট সিটির মধ্যে সেরা নিউটাউন। দূষণ কমে এমন যান চলাচলে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে গোটা দেশের পথপ্রদর্শক হিসেবে নিউটাউনকে বেছে নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এখানে পাবলিক বাইসাইকেল শেয়ারিং ব্যবস্থা চালু করা হয়েছে। তাছাড়া এখান থেকে শুরু করে সাইকেলের জন্য পৃথক লেন বিশেষভাবে নজর কেড়েছে।

২০১৫ সালের ২৫ জুন ভারতে স্মার্ট সিটি মিশন চালু করে মোদি সরকার। আর তাতেই জয়জয়কার বাংলার। ১০০টিরও বেশি স্মার্ট শহরের ২ হাজার প্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাংলার এই পুরষ্কার প্রাপ্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...