Monday, April 6, 2026

ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC’র

Date:

Share post:

বিশ্ববিদ্যালয়গুলির(University) তরফে পড়ুয়াদের যে সব ডিগ্রি ও অস্থায়ী শংসাপত্র দেওয়া হয় সেগুলিতে আধার নম্বর(Adhar Numbar) দেওয়া যাবে না। এই মর্মে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশে নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি(UGC)।

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাম্প্রতিক এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইউজিস্যার প্রকাশিত বিবৃতিতে কোনও রাখঢাক না করে কর্তৃপক্ষ জানিয়েছে, আধার নম্বর প্রকাশ্যে থাকলে সংশ্লিষ্ট পড়ুয়ার সুরক্ষা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এছাড়া, ভর্তির সময় ব্যবহৃত নথিগুলি যাচাইকরণের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছিল। এবার তাতে নিষেধাজ্ঞা জারি করল ইউজিসি। এদিন ইউজিসি সচিব মনীশ যোশি জানান, “নিয়মানুযায়ী আধার নম্বরের অধিকারী কোনও অবস্থাতেই তাঁর কোনও ডেটাবেস বা রেকর্ড সম্বলিত তথ্য প্রকাশ করতে পারবে না। যদি না নম্বরটি যথাযথ উপায়ে তা সংশোধিত বা মুছে দেওয়া হয়।” তাঁর কথায়, ডিগ্রী এবং অস্থায়ী শংসাপত্রে আধার নম্বর ছাপানোর অনুমতি দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়গুলির উচিৎ কঠোরভাবে এই নিয়ম মেনে চলা।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মার্কশিট এবং শংসাপত্রেও ছবি ও আধার নম্বর বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল ইউজিসি। এবার নিজের স্থান থেকে পিছিয়ে এল তাঁরা। কারণ হিসেবে মনে করা হচ্ছে, ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরকে বাধ্যতামূলক করেছে সরকার। যার জেরে সংবেদনশীল তথ্যের পাশাপাশি জালিয়াতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই কোনওরকম জালিয়াতি থেকে বাঁচতে আধার তথ্য গোপন রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউজিসি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...