Tuesday, June 23, 2026

রবিতে গতি বাড়াল আদিত্য এল ১, প্রথম কক্ষপথ পরিবর্তন সফল!

Date:

Share post:

শনিতেই রবির দেশে পাড়ি দিয়েছিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ওয়ান (Aditya L1)। সকাল ১১: ১৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre)থেকে সফল উৎক্ষেপণ হয়। ঠিক ২৪ ঘণ্টার মাথায় প্রথম আপডেট দিল ISRO । আজ বেলা পৌনে ১২টা নাগাদ আদিত্য-এল১-এর (Aditya L1)প্রথম কক্ষপথ পরিবর্তন করানো হয়েছে। টুইট করে সে কথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।

চন্দ্রযান ৩ এর সাফল্যে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা এবার সূর্য মিশনে মনোনিবেশ করেছেন। এর আগে কখনও এত দূরে মহাকাশযান পাঠায়নি ভারত। তাই কিছুটা হলেও চাপা টেনশন কাজ করছে বিজ্ঞানীদের মনে। ISRO বলছে, কৃত্রিম উপগ্রহটি স্বাভাবিক ভাবে কাজ করছে, কোথাও কোনও সমস্যা নেই। পৃথিবীর টান কাটাতে এখনও ২২ হাজার ৪৫৯ কিলোমিটার পাড়ি দিতে হবে আদিত্য এল১-কে। আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ দ্বিতীয় কক্ষপথ পরিবর্তন হবে । পৃথিবীর মাধ্যাকর্ষণের অধীনে সৌরযানের এমন পাঁচটি কক্ষপথ পরিবর্তন করা হবে বলে জানা যাচ্ছে। প্রতি ধাপেই আদিত্য-এল১-এর গতি বাড়বে। পাঁচ ধাপে কক্ষপথ পরিবর্তনে সে ১৬ দিন মতো সময় নেবে। এরপরে কাঙ্খিত ল্যাগরেঞ্জ পয়েন্টে পৌঁছতে আরও ১১০ দিন লাগবে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...