Friday, April 3, 2026

চিনা মাঞ্জায় বিপত্তি! বাইক আরোহীর নাক ও চোখে আঘাত লেগে দুর্ঘ*টনা শ্রীরামপুরে

Date:

Share post:

চিনা মাঞ্জার জেরে বিপত্তি। গুরুতর জখম এক বাইকচালক। নাকে আঘাত লেগে গুরুতর অসুস্থ তিনি। জানা গেছে, বাইকচালকের নাকে দু’টি সেলাই পড়েছে।ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরে।

আরও পড়ুনঃ মারণ চিনা মাঞ্জা বিক্রি রুখতে পুলিশি হানা, হাওড়া থেকে গ্রেফতার ৮
পুলিশ সূত্রের খবর, জখম যুবকের নাম স্বাগত মজুমদার।। তিনি কোন্নগর নবগ্রামের বাসিন্দা। এদিন বাড়ি ফেরার পথে শ্রীরামপুর স্টেশনের উপরের ব্রিজ দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বাগত। সেই সময়ই চিনা মাঞ্জার জেরে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। নাক এবং চোখেও আঘাত পান তিনি। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। দু’টি সেলাই পড়েছে নাকে। স্বাগত মজুমদারের দাবি, “চিনা মাঞ্জার জেরে এই এই বিপদ ঘটল। প্রশাসনকে বলব এই সুতো ব্যবহার যাতে না হয় সেদিকে নজর রাখা হোক।”
নিষিদ্ধ চিনা মাঞ্জার বিক্রি ঠেকাতে এলাধিকবার সোচ্চার হয়েছে প্রশাসন। তা চিনা মাঞ্জার বিক্রি পুরোপুরি বন্ধ করা এখনও যায়নি। এর আগেও বহুবার এই সুতোর জেরে আহত হওয়ার ঘটনা সামনে এসেছে।এমনকি চিনা মাঞ্জায় প্রায়শয়ই শিরোনামে থাকত মা উড়ালপুল। যদিও বর্তমানে প্রশাসনের তৎপরতায় মা উড়ালপুলে ফেন্সিং লাগানোর পর চইনা মাঞ্জার দৌরাত্ম অনেকটাই কমেছে।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...