Saturday, March 14, 2026

দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো: BJP কর্মীদের কড়া বার্তা অনুপমের

Date:

Share post:

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি(BJP) শিবির। দলের অনুশাসন শিকেয় তুলে অশান্তিতে ব্যস্ত কর্মীরা। বীরভূম বিজেপির এমন দীশাহীন দশায় ক্ষুব্ধ সদ্য বিজেপির সর্বভারতীয় সম্পাদক দায়িত্বপ্রাপ্ত অনুপম হাজরা (Anupam Hajra)। এই পরিস্থিতিতে কর্মীদের সতর্ক করার পাশাপাশি কড়া বার্তা দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভাল।”

দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়ে রবিবার ফেসবুকে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা লেখেন, “নতুন-পুরনো, সংগঠনে থাকা-বাইরে থাকা সমস্ত কার্যকর্তা ও নেতাদের উদ্দেশ্যে বলছি, মান-অভিমান অভাব অভিযোগ থাকলে মনে খুলে চার দেওয়ালের মধ্যে জানান। আপনার সাংগঠনিক ক্ষমতাকে কাজে লাগাবার দায়িত্ব আমার। আর যদি মনে হয় পার্টির সংগঠনের থেকে নিজের ইগো বা অভিমানটা বেশি গুরুত্বপূর্ণ বা পদ আগলে বসে থেকে ভেতরে ভেতরে দলের ক্ষতি করবেন, তাহলে আমি অনন্ত আমার সীমিত ক্ষমতার মধ্যে এটুকু চেষ্টা করব যাতে আপনি কোনওভাবেই পদের অপব্যবহার করতে না পারেন।” আরও লেখেন, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।” এই পোস্টেই স্পষ্ট যে, দায়িত্ব নিয়েই সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া চেষ্টা শুরু করেছেন অনুপম। লক্ষ্য, অন্দর্কলহকে দূরে সরিয়ে একসঙ্গে লড়াই।”

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। সেই লক্ষ্যে রদবদল হয়েছে দলীয় সংগঠনে। যেখানে বিজেপির সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বাংলার বিজেপি নেতা অনুপম হাজরা। দায়িত্ব পেয়ে নিজের যাত্রা তিনি শুরু করেছেন বীরভূম থেকে। নির্বাচনকে নজরে রেখে এবার বীরভূম জেলায় দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন অনুপম।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...