Friday, April 3, 2026

যোগীরাজ্যে ধর্ষ.ণের পর নৃ.শংসভাবে জ্বা.লিয়ে খু.ন তরুণীকে! রাস্তায় আধপো.ড়া, অর্ধন.গ্ন বাক্সবন্দি দেহ উদ্ধার

Date:

Share post:

ফের শিরোনামে যোগীরাজ্য। আবারও ধর্ষণের পরে নৃশংসভাবে মুখ থেকে কোমর পর্যন্ত পুড়িয়ে খুন করা হল এক তরুণীকে।রাস্তাতেই একটি বাক্সবন্দি অবস্থায় তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এনকাউন্টার, বুলডোজার সহ সমস্ত বলপ্রয়োগ করেও অপরাধ দমনে যে উত্তরপ্রদেশের বিজেপি প্রশাসন যে মুখ থুবড়ে পড়ছে এই ঘটনা তারই উদাহরণ। অপরাধ কমার তো কোনও লক্ষণই নেই, বরং বেড়েই চলেছে অপরাধের প্রবণতা।

আরও পড়ুন:মেট্রোর কাজ চলবে ইএম বাইপাসে! দু’মাস বন্ধ থাকবে একাধিক রাস্তা, কোন রুটে যাতায়াত করবেন?

শনিবার রাতে উত্তরপ্রদেশের ভদোহী জেলার লালা নগর টোল প্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর একটি সন্দেহজনক বাক্স পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, বাক্সটি থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাক্সের ভিতর থেকে তরুণীর আধপোড়া , অর্ধনগ্ন দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণের পর তরুণীকে যাতে শনাক্ত করা না যায়, তা নিশ্চিত করতেই দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাক্সের ভিতর তরুণীর দু’টি পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। মুখ থেকে কোমর পর্যন্ত কেউ বা কারা পেট্রল ঢেলে জ্বালিয়ে দিয়েছে। মুখ ঝলসে যাওয়ায় তাঁকে শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে তরুণীর বয়স ২০ বছরের কাছাকাছি বলে আন্দাজ পুলিশের।
শনিবার রাতে পুলিশ কুকুর দিয়ে এলাকার তল্লাশি চালানো হয়। খুনের তথ্যপ্রমাণ সংগ্রহ করার চেষ্টা চলছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

 

Related articles

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...