Tuesday, April 7, 2026

পুরুলিয়ায় বজ্রাঘাতে প্রা.ণ গেল তিন জনের, আ.হত এক

Date:

Share post:

আবার বজ্রাঘাতে মৃত্যু। এবারে পুরুলিয়ায় মৃত্যু হল তিনজনের। রবিবার দুপুরে হঠাৎ শুরু হয় তুমুল বৃষ্টি। সঙ্গে থেকে থেকেই পড়তে থাকে বাজ। তাতেই মৃত্যু হয় পারা থানা এলাকার শাকড়া গ্রামের দুই যুবকের। রঘুনাথপুর থানাপ সেনেড়া গ্রামের এক প্রৌঢ়েরও মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। আদ্রায় এক মহিলা বাজের আঘাতে আহতও হন। আদ্রার পাঁচুডাঙার চুড়িমহল্লার বাসিন্দা নুসরত খাতুন বাড়িতে বসে মোবাইল ফোন দেখছিলেন। সেই সময় বাজ পড়লে তিনি আহত হন। শাকড়ার দুই যুবক সোমনাথ বৈষ্ণব (২৩) ও অঞ্জন দাস (২১) দুপুরে পুকুরে স্নান করতে গিয়েছিলেন। স্নান সেরে ফেরার পথে প্রবল বৃষ্টি নামে। সঙ্গে পড়তে থাকে বাজ। ভয়ে একটি তেঁতুলগাছের নিচে আশ্রয় নেন ওঁরা। সেই গাছেই বাজ পড়ে। আহত হন দু’জনেই। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলেও ওঁদের বাঁচানো যায়নি। এদিনই রঘুনাথপুর থানার সেনেড়া গ্রামের লক্ষ্মীনারায়ণ বাউড়ি (৫৬) মাঠে কাজ করতে গিয়ে বজ্রাহত হন। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকেও। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- ধূপগুড়িতে সঙ্কীর্ণ রাজনীতি করছে বিজেপি, তী.ব্র নিন্দা তৃণমূলের

 

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...