Tuesday, June 23, 2026

রাজ্য-রাজভবন দ্ব.ন্দ্ব অব্যহত! ১৬ বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ রাজ্যপালের

Date:

Share post:

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে বেশ কিছুদিন ধরেই সংঘাত চলছে। এবার উপাচার্য নিয়োগ কাণ্ডে নয়া মোড়। ১৬টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য (Interim Vice Chancellor) নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (cv Anand Bose)। এই ঘটনায় ফের নতুন করে রাজ্য এবং রাজ্যপালের মধ্যে সংঘাত যে আরও প্রকট হবে, এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। তবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে দেওয়া হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। তিনি জানিয়েছেন, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি হাতে পাওয়ার অপেক্ষায়। তারপরই নতুন কাজে যোগ দেবেন।

কয়েক দিন আগে এর মধ্যে ১৪টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতী উপাচার্য হিসেবে নিজেই দায়িত্ব নিয়েছিলেন তিনি। রাজভবন সূত্রের খবর, রবিবার রাতে ওই ১৪টি বিশ্ববিদ্যালয়-সহ কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়েরও অন্তর্বর্তী উপাচার্য মনোনয়ন করেছেন তিনি। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ইন্দ্রজিৎ লাহিড়ীকে নিযুক্ত করেছেন রাজ্যপাল। এদিকে  রাজভবন একটি নির্দেশিকা দিয়ে জানিয়েছে, আচার্যর পর বিশ্ববিদ্যালয়ের সার্বভৌম অধিকর্তা উপাচার্য। তাঁর নির্দেশই শেষ কথা। বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, রাজভবনের বিজ্ঞপ্তিতে যখন তরজা তুঙ্গে। তখন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে নতুন সংঘাতের পরিস্থিতি তৈরি হল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যপালের দফতর থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়গুলিতে যতদিন না স্থায়ী উপাচার্য নিয়োগ করা যাচ্ছে ততদিন পর্যন্ত আচার্য নিজেই উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এই ঘোষণার ফলে, রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজ্য সরকারের তরফে ব্রাত্য বসু (Bratya Basu)। এমনকী রাজ্যপালের এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

 

 

 

 

 

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...